জাপানের কাছে ৪ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় তিউনিসিয়ার

ক্রীড়া ডেস্ক

খেলা

নতুন কোচের অধীনে ঘুরে দাঁড়াতে পারল না তিউনিসিয়া। দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে ৪-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করেছে

2026-06-21T12:24:59+00:00
2026-06-21T12:24:59+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
খেলা
জাপানের কাছে ৪ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় তিউনিসিয়ার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১২:২৪ পিএম 
ছবি : সংগৃহীত
নতুন কোচের অধীনে ঘুরে দাঁড়াতে পারল না তিউনিসিয়া। দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে ৪-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করেছে আফ্রিকার দেশটি। এর আগে গ্রুপের প্রথম দুই ম্যাচে ৫-১ গোলে হেরেছিল তিউনিসিয়া। 

মেক্সিকোর স্টাডিও স্টেডিয়ামে পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেছে জাপান। তিউনিসিয়া থেকে আক্রমণ ও বল দখলে এগিয়ে ছিল সামুরাই ব্লুরা। দুই হাফে দুইটি করে গোল করেছে জাপান। যার শুরুটা হয়েছিল ম্যাচের মাত্র চতুর্থ মিনিটে। বিশ্বকাপের ১০০০তম ম্যাচে প্রথম গোলটি আসে দাইচি কামাডার পা থেকে। বাঁদিক থেকে নাকামুরার পাস থেকে বল জালে পাঠান তিনি।

এরপর একের পর এক আক্রমণ চালায় সামুরাই ব্লুরা। তবে কোনোমতে তাদের আক্রমণ ঠেকায় তিউনিসিয়া। তবে ৩১তম মিনিটে আরও একটি গোল আদায় করে নেয় জাপান। ইতাকুরার পাস থেকে ডি-বক্সের ভেতর থেকে জোরালো শটে জাল খুঁজে পান আয়াসে উয়েদা।

বিরতির পর আবারও আক্রমণের পসরা সাজায় জাপান। তবে তৃতীয় গোলটি পেতে কিছুটা অপেক্ষা করতে হয় তাদের। ৬৯তম মিনিটে জুনিয়া ইতোর জোরালো শটে ম্যাচের তৃতীয় গোলটি আদায় করে জাপান।


আর ম্যাচ শেষের সাত মিনিট আগে তিউনিসিয়ার কফিনে শেষ পেরেকটি ঢোকান সেই উয়েদা। দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোলটি করার পরই কোচ তাকে মাঠ থেকে উঠিয়ে নেন। বাকি সময়টুকুতে কোনো দলই তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ফলে ৪-০ তে শেষ হয় ম্যাচটি।

বিশ্বকাপে জাপান শক্ত অবস্থানে রয়েছে। 'এফ' গ্রুপের দুইয়ে রয়েছে তারা সামুরাই ব্লুরা। একটি গোল বেশি দেওয়ার কারণে শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস। আর তিন নম্বরে রয়েছে সুইডেন।

সময়ের আলো/আআ 


  বিষয়:   জাপান  বিশ্বকাপ  তিউনিসিয়া  ফুটবল  ক্রীড়া 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: