বিশ্বকাপের প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলে হারের পর কোচ ছাঁটাই করে তারা। নতুন কোচ হার্ভে রেনার্ডের নির্দেশনায় জাপানের বিপক্ষে প্রথমার্ধ শেষে ২-০ তে পিছিয়ে আছে তারা। এমন অবস্থা থাকলে আজই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হবে তিউনিসিয়ার।
প্রথমার্ধে জাপানের বিপক্ষে আক্রমণ ও বল দখলেও পিছিয়ে ছিল তিউনিসিয়া। ম্যাচের চতুর্থ মিনিটে জাপানের কাউন্টার অ্যাটাক থেকে প্রথম গোল হজম করে তিউনিসিয়া। বাঁদিক থেকে নাকামুরার পাস থেকে বল জালে পাঠান কামাডা।
এরপর একের পর এক আক্রমণ চালায় সামুরাই ব্লুরা। তবে কোনোমতে তাদের আক্রমণ ঠেকায় তিউনিসিয়া। তবে ৩১তম মিনিটে আরও একটি গোল আদায় করে নেয় জাপান। ইতাকুরার পাস থেকে ডি-বক্সের ভেতর থেকে জোরালো শটে জাল খুঁজে পান আয়াসে উয়েদা।
এরপর আরও কিছু আক্রমণ করেছে জাপান, তবে গোলের দেখা পায়নি তারা। এখন দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে হবে তিউনিসিয়াকে, না হলে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হবে তাদের।
সময়ের আলো/আআ