প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৩:৩৮ পিএম আপডেট: ১৯.১১.২০২৬ ৩:৪১ পিএম
মিরাজের আউটে হারের শঙ্কায় বাংলাদেশ। ছবি : সংগৃহীত ম্যাচের পরিস্থিতি, দলের অবস্থা কোনো কিছুই যেন বিবেচনা করলেন না মেহেদী হাসান মিরাজ। ব্যাখ্যাতীত এক শটে নিজের উইকেট বিলিয়ে দলকে মহাবিপদে ফেলে বিদায় নিলেন এই অলরাউন্ডার।
সাইমন হার্মারের অফ স্টাম্পের অনেক বাইরের বল বেরিয়ে এসে খেলতে গিয়ে নাগালে পাননি মিরাজ। এতোটা বাইরে এসেছিলেন যে ফেরার বাস্তবিক কোনো সুযোগই ছিল না।
বল গ্লাভসে জমিয়েই বেলস ফেলে দেন রায়ান রিকেলটন। ৩১ বলে দুই চারে ১৫ রানে ফেরেন মিরাজ। ৫২ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ১৬৩। ক্রিজে হাসান মাহমুদের সঙ্গী তাসকিন আহমেদ।
এর আগে মুশফিকুর রহিমের আউটে বাংলাদেশের শেষ স্বীকৃত জুটি ভেঙে যায়। হারমারের বলে তার ক্যাচের জন্য জোরাল আবেদন করেছিল দক্ষিণ আফ্রিকা। আম্পায়ার সাড়া না দেওয়ায় রিভিউ নিয়ে সফল হয়েছে তারা। পরে রাবাদার ফুল লেংথের বলে ড্রাইভ খেলতে বোল্ড হন লিটন। বলটি সামান্য সুইং করায় লিটন ভুল লাইনে ব্যাট চালিয়ে বসেন, তার ব্যাটের ভেতরের কানায় লেগে সরাসরি স্টাম্পে আঘাত করে, তাতে তছনছ হয়ে যায় লিটনের স্টাম্প! এই উইকেটকিপার ব্যাটার ফিরেন ৩৯ রানে।
আলোকস্বল্পতা ও বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা আগেভাগেই শেষ হয়েছিল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১০০ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। লিটন দাস ১২ ও মুশফিকুর রহিম ৫ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৪০০ ও ১৬৮/৯।
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৫৫৭।