প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪:১৪ পিএম
লিটন দাস। ছবি : সংগৃহীতজোহানেসবার্গে গতকালকেই বিশ্বরেকর্ড হাতছানি দিচ্ছিলো লিটন দাসকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিন লাঞ্চের আগে অবশেষে রেকর্ড গড়লেন তিনি। এক ইনিংসে ৮টি ডিসমিসালের রেকর্ড গড়েছেন। যা টেস্ট ইতিহাসে সর্বোচ্চ!
শুরুতে মেহেদী হাসান মিরাজের বলে ১০২ রান করা রায়ান রিকেলটনকে স্টাম্পড করে বিশ্ব রেকর্ডে ভাগ বসান লিটন। এতদিন এক ইনিংসে সর্বোচ্চ ৭টি ডিসমিসালের কীর্তি অক্ষুণ্ন ছিল। তার পর মিরাজের বলে কাগিসো রাবাদাকেও (৭২) স্টাম্পড করে এককভাবে রেকর্ডটি নিজের করে নেন লিটন।
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে লিটনের অষ্টম ডিসমিসাল।
এর আগে ৭টি ডিসমিসালের কীর্তি ছিল পাঁচজনের। তারা হলেন- পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউ জিল্যান্ডের ইয়ান স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের রিডলে জ্যাকবস ও জশুয়া দা সিলভা।
তারা প্রত্যেকে সাতটি করে ক্যাচ নিয়েছিলেন। সেখানে লিটন ছয় ক্যাচের সঙ্গে দুটি স্টাম্পিং করেছেন।