২০৩০ সালে একই সময়ে মাঠে গড়াবে দুই বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক

খেলা

২০৩০ সালে একই সময়ে মাঠে গড়াবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ফিফা বিশ্বকাপের গুরুত্বপূর্ণ পর্ব। আইসিসির নতুন সূচি অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপের

2026-11-18T10:40:36+00:00
2026-11-18T10:40:36+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
খেলা
২০৩০ সালে একই সময়ে মাঠে গড়াবে দুই বিশ্বকাপ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৪০ এএম 
২০৩০ সালে একই সময়ে মাঠে গড়াবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ফিফা বিশ্বকাপ । ছবি : সংগৃহীত
২০৩০ সালে একই সময়ে মাঠে গড়াবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ফিফা বিশ্বকাপের গুরুত্বপূর্ণ পর্ব। আইসিসির নতুন সূচি অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুর দিকের ম্যাচগুলো চলবে ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের সঙ্গে একই সময়ে। ফলে দুই মহাযজ্ঞের রোমাঞ্চ একসঙ্গে উপভোগ করতে পারবেন কোটি কোটি সমর্থক।

২০২৮ থেকে ২০৩৫ সাল পর্যন্ত নতুন বৈশ্বিক সূচিতে ২০৩০ পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের যৌথ আয়োজনে টুর্নামেন্টটি শুরু হবে ২০৩০ সালের ৪ জুলাই, শেষ হবে ৪ আগস্ট।

অন্যদিকে, ২০৩০ ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ৮ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত। স্পেন, পর্তুগাল, মরক্কো এবং দক্ষিণ আমেরিকার তিনটি দেশে বসবে ফুটবলের এই মহাযজ্ঞ। ফলে টানা ১৮ দিন একই সময়ে চলবে ক্রিকেট ও ফুটবলের দুই বিশ্বকাপ।

এতদিন ক্রিকেট ও ফুটবলের পুরুষদের বিশ্বকাপের সূচিতে এমন সংঘাত এড়িয়ে চলেছে দুই সংস্থা। আইসিসির নতুন সূচি অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুর দিকের ম্যাচগুলো চলবে ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের সঙ্গে একই সময়ে। যদিও দুই সংস্থার পক্ষ থেকে এখনো বিস্তারিত ম্যাচসূচি প্রকাশ করা হয়নি।

আইসিসি জুলাইয়ের ৪ তারিখ কেন টুর্নামেন্ট শুরুর জন্য বেছে নিয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। তবে উত্তর ইউরোপে গ্রীষ্মকালীন আবহাওয়ায় ক্রিকেট আয়োজনের সীমিত সময়, এপ্রিলে-মেতে আইপিএলের সূচি এবং ইংল্যান্ডের আগস্টের ঐতিহ্যবাহী টেস্ট ও ঘরোয়া ক্রিকেট মৌসুম বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে।


২১ জুলাই ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পর অবশ্য ক্রিকেটপ্রেমীদের জন্য স্বস্তি ফিরবে। কারণ, টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ দুই সপ্তাহে আর ফুটবলের বিশ্বকাপের সঙ্গে সূচির সংঘাত থাকবে না। ৪ আগস্ট ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ক্রিকেটের এই মহাযজ্ঞের।

সময়ের আলো/এসকে
  বিষয়:   ২০৩০ সালে  একই সময়ে  মাঠে গড়াবে  দুই বিশ্বকাপ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: