আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল ভারত

সময়ের আলো ডেস্ক

খেলা

পুরো সিরিজজুড়েই ছিল ভারতের নিয়ন্ত্রণ, আর শেষ ম্যাচে সেটি আরও স্পষ্ট হয়ে উঠল। দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্সে

2026-06-21T10:53:03+00:00
2026-06-21T10:53:03+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
খেলা
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল ভারত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১০:৫৩ এএম 
সংগৃহীত ছবি
পুরো সিরিজজুড়েই ছিল ভারতের নিয়ন্ত্রণ, আর শেষ ম্যাচে সেটি আরও স্পষ্ট হয়ে উঠল। দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্সে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ সম্পন্ন করেছে স্বাগতিক ভারত।

শনিবার (২০ জুন) চেন্নাইয়ে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে প্রথমে বল হাতে আফগান ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেন প্রসিধ কৃষ্ণ। তার গতিময় বোলিংয়ের সামনে শুরু থেকেই টিকতে পারেননি সফরকারীদের শীর্ষ ব্যাটাররা। দলীয় ৩৬ রানেই ৪ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে আফগানিস্তান।

ইনিংসের প্রথম বলেই রহমনউল্লাহ গুরবাজকে ফিরিয়ে দিয়ে আক্রমণের সূচনা করেন কৃষ্ণ। এরপর রহমাত শাহ, ইব্রাহিম জাদরান ও দারভিশ রসুলিকেও দ্রুত সাজঘরের পথ দেখান তিনি।
আরও পড়ুন

প্রাথমিক ধাক্কা সামলে আফগানিস্তানের হয়ে প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক হাশমাতউল্লাহ শহীদি এবং আজমাতউল্লাহ ওমারজাই। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে পঞ্চম উইকেটে শতরানের বেশি জুটি গড়ে ওঠে। ওমারজাই অর্ধশতক পূর্ণ করে ফিরলেও নেতৃত্বের উদাহরণ দেখিয়ে নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন শহীদি। তার ১০২ রানের লড়াকু ইনিংসে আফগানিস্তান ২১৮ রানের সংগ্রহ দাঁড় করায়।

তবে সেই লক্ষ্য ভারতের শক্তিশালী ব্যাটিং ইউনিটের সামনে খুব একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারেনি। অধিনায়ক রোহিত শর্মা ও ইয়াশস্বী জয়সওয়াল শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ম্যাচকে একপেশে করে দেন।

উদ্বোধনী জুটিতে ১৭০ রান যোগ করে জয়ের ভিত গড়ে দেন দুই ওপেনার। রোহিত ৭৯ রান করে বিদায় নিলেও অন্য প্রান্তে দুর্দান্ত ছন্দে ছিলেন জয়সওয়াল। তরুণ এই ওপেনার মাত্র ৮৬ বলে অপরাজিত ১১০ রানের ঝলমলে ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ১৪টি চার ও ৩টি ছক্কা।

জয়সওয়ালের সেঞ্চুরির ওপর ভর করে মাত্র ২৮.৪ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ফলে ৯ উইকেটের বিশাল জয় নিয়ে সিরিজ শেষ করে স্বাগতিকরা।

ম্যাচে পাঁচ উইকেট শিকার করে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন প্রসিধ কৃষ্ণ। অন্যদিকে পুরো সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সিরিজসেরার পুরস্কার ওঠে শুভমান গিলের হাতে।

এএডি/


  বিষয়:   আফগানিস্তান  হোয়াইটওয়াশ  ভারত 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: