রাইজিং স্টার্সে জয়ে শুরু সাইফদের

ক্রীড়া প্রতিবেদক

খেলা

শুরুটা ছিল ধীরস্থির, শেষটা ঝড়ো। মাঝের সময়টায় অধিনায়ক সাইফ হাসান সামলেছেন দলের ইনিংস, আর ইয়াসির আলী নেমেই বদলে দিয়েছেন ব্যাটিংয়ের

2026-11-19T23:04:37+00:00
2026-11-19T23:04:37+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
খেলা
রাইজিং স্টার্সে জয়ে শুরু সাইফদের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:০৪ পিএম 
অধিনায়ক সাইফ হাসান সামলেছেন দলের ইনিংস। ছবি : সংগৃহীত
শুরুটা ছিল ধীরস্থির, শেষটা ঝড়ো। মাঝের সময়টায় অধিনায়ক সাইফ হাসান সামলেছেন দলের ইনিংস, আর ইয়াসির আলী নেমেই বদলে দিয়েছেন ব্যাটিংয়ের গতি। দোহার ইউনিভার্সিটি অব দ্য দোহা ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি মাঠে এশিয়া কাপ রাইজিং স্টার্সে নিজেদের প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। হংকংয়ের দেওয়া ২২০ রানের লক্ষ্য ৯ ওভার বাকি থাকতেই পেরিয়ে গেছে বাংলাদেশ ‘এ’ দল। দলের জয়ের ভিত গড়ে দেন সাইফ ও শাহাদাত হোসেন।

লক্ষ্য তাড়ায় শুরুটা অবশ্য স্বস্তির ছিল না বাংলাদেশের। দলীয় ২৩ রানেই পারভেজ হোসেন ইমনের উইকেট হারায় তারা। ১২ রান করে ফেরেন এই ওপেনার। এরপর শাহাদাতকে সঙ্গে নিয়ে ইনিংস গড়ায় মনোযোগ দেন সাইফ। ৫৯ বলে ৪৩ রান করে শাহাদাত বিদায় নিলেও ততক্ষণে জয়ের পথ অনেকটাই সহজ করে দিয়েছেন।

এরপর ইয়াসির আলী উইকেটে এসেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে হংকংয়ের বোলারদের ওপর চড়াও হন। মাত্র ৫১ বলে ৭১ রানের অপরাজিত ইনিংস খেলেন ইয়াসির। তিনটি চারের সঙ্গে হাঁকান পাঁচটি ছক্কা। অন্য প্রান্তে দায়িত্বশীল ব্যাটিংয়ে সেঞ্চুরির কাছাকাছি গিয়েও অপরাজিত থাকেন সাইফ। ১১৬ বলে চারটি চার ও একটি ছক্কায় তার সংগ্রহ ৮৬ রান। 


এর আগে টস জিতে হংকংকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতেই চাপে রেখেছিল বাংলাদেশের বোলাররা। ৫২ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ধুঁকছিল হংকং। তবে সেখান থেকে দলকে টেনে তোলেন আনশু রথ ও আইজাজ খান। চতুর্থ উইকেটে ১২৮ রানের জুটি গড়ে তারা। আনশু ৮৭ বলে ৭৭ এবং আইজাজ ১০৬ বলে ৬৭ রান করেন। তাদের জুটি ভাঙার পর আর বড় সংগ্রহের দিকে এগোতে পারেনি হংকং। নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২১৯ রানেই থামে তাদের ইনিংস। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ইকবাল হোসেন ইমন। ৯ ওভারে ৩৩ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন, মো. রুবেল, রাকিবুল হাসান ও সাইফ হাসান।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   রাইজিং  স্টার্স  জয়  শুরু  সাইফ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: