নিকোলস-ফিলিপসের ব্যাটে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক

খেলা

শুরুটা ছিল ভারতের পক্ষে। জসপ্রিত বুমরাহর দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৭০ রানেই ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল নিউজিল্যান্ড। কিন্তু সেখান থেকে দলকে

2026-11-19T22:56:03+00:00
2026-11-19T22:56:03+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
খেলা
নিকোলস-ফিলিপসের ব্যাটে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৬ পিএম 
ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড। ছবি : সংগৃহীত
শুরুটা ছিল ভারতের পক্ষে। জসপ্রিত বুমরাহর দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৭০ রানেই ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল নিউজিল্যান্ড। কিন্তু সেখান থেকে দলকে দারুণভাবে টেনে তুললেন হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপস। দুজনের অবিচ্ছিন্ন ১৭৩ রানের জুটিতে প্রথম দিনের খেলা শেষে ৫ উইকেটে ২৪৩ রান তুলেছে স্বাগতিকরা। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ১১৩ রানে অপরাজিত নিকোলস, ফিলিপস অপরাজিত ৯৪ রানে।

টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত কাজে লাগাতে বেশি সময় নেয়নি ভারত। ম্যাচের তৃতীয় বলেই টম ল্যাথামকে ফিরিয়ে দেন বুমরাহ। এরপর ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রকে তুলে নিয়ে চাপে ফেলেন আনশুল কাম্বোজ ও আকাশ দীপ। বুমরাহর শিকার হন ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেলও। তার ঝুলিতে জমা হয় ৫২ রানে ৩ উইকেট। অন্যদিকে কাম্বোজ ও আকাশ দীপও নতুন বলে দারুণ চাপ তৈরি করেন।

তবে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন তিন নম্বরে নামা নিকোলস। ভারতের বিপক্ষে আগের ছয় টেস্টে মাত্র ১৩.৫৫ গড় ও সর্বোচ্চ ৪৪ রান ছিল তার। তাই দলে কেন উইলিয়ামসনের জায়গায় তাকে নেওয়া নিয়ে প্রশ্ন উঠতে পারত। কিন্তু কঠিন পরিস্থিতিতে নিজের সামর্থ্যরে প্রমাণ দিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। শুরুতে উইকেট বাঁচিয়ে খেললেও পরে সুযোগ বুঝে রান তুলেছেন। 


নিকোলসের সঙ্গে জুটি গড়ে পাল্টা আক্রমণে যান ফিলিপস। উইকেটের চারপাশে সাবলীল ব্যাটিংয়ে ভারতীয় বোলারদের ওপর চাপ তৈরি করেন। একপর্যায়ে ৭৫ বলে ৫৬ রানও তুলে ফেলেন। পরে ভারত রান তোলার গতি কমাতে সক্ষম হলেও উইকেটের দেখা পায়নি। দিনের শেষ পর্যন্ত ১০৮ বলে আরও ৩৪ রান যোগ করে সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে থেকে অপরাজিত আছেন ফিলিপস।

প্রথম সেশনে বলের মুভমেন্ট কাজে লাগিয়ে ভারতীয় পেসাররা যে দাপট দেখিয়েছিলেন, পুরোনো বলে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। প্রসিদ্ধ কৃষ্ণার শর্ট বলেও মাঝেমধ্যে বিপাকে পড়েছেন নিকোলস। ৭৪তম ওভারে তার ব্যাটের ওপরের কানায় লেগে ওঠা ক্যাচটি অবশ্য ফিল্ডারদের ভুল বোঝাবুঝিতে ফঁসকে যায়। দেবদূত পাডিক্কাল ও ঋষভ পন্তের মধ্যে সমন্বয় না হওয়ায় জীবন পান নিকোলস।

দিনের শেষ ১০ ওভারে মাত্র ২২ রান তুলতে পেরেছে নিউজিল্যান্ড। তাতে ভারতের বোলাররা কিছুটা নিয়ন্ত্রণ ফিরে পেলেও প্রথম দিনের শেষ ভাগে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় স্বাগতিকদের হাতে। একসময় ৭০ রানে ৫ উইকেট হারানো নিউজিল্যান্ড দিন শেষ করেছে ২৪৩ রানে। দ্বিতীয় দিনের শুরুতে নিকোলসের সেঞ্চুরির পর ফিলিপসের শতকের অপেক্ষায় থাকবে দলটি।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   নিকোলস  ফিলিপস  ব্যাট  ঘুরে দাঁড়াল  নিউজিল্যান্ড 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: