ব্যাটিং ব্যর্থতায় হার বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

খেলা

ম্যাচ বাঁচাতে বাংলাদেশের ব্যাটারদের প্রয়োজন ছিল দৃঢ় মানসিকতার। উইকেটে দাঁড়িয়ে সামলাতে হতো দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ স্পিনার সাইমন হারমারের ঘূর্ণি। কিন্তু

2026-11-19T22:58:32+00:00
2026-11-19T22:58:32+00:00
 
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
খেলা
ব্যাটিং ব্যর্থতায় হার বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৮ পিএম 
শেষ দিনের প্রথম সেশনেই সব প্রতিরোধ ভেঙে পড়ল। ছবি : সংগৃহীত
ম্যাচ বাঁচাতে বাংলাদেশের ব্যাটারদের প্রয়োজন ছিল দৃঢ় মানসিকতার। উইকেটে দাঁড়িয়ে সামলাতে হতো দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ স্পিনার সাইমন হারমারের ঘূর্ণি। কিন্তু শেষ দিনের প্রথম সেশনেই সব প্রতিরোধ ভেঙে পড়ল। 

হারমারের অফস্পিনে একের পর এক উইকেট হারিয়ে ইনিংস গুটিয়ে গেল বাংলাদেশের। এরপর জয়ের জন্য মাত্র ১২ রান তাড়া করতে নেমে ৯ বলেই ম্যাচ শেষ করে দিল দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গ টেস্টে তাই বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হলো নাজমুল হোসেন শান্তর দলকে।

ম্যাচ বাঁচাতে শেষ দিনে বাংলাদেশের হাতে ছিল ৫ উইকেট। প্রথম ইনিংসে তাওহীদ হৃদয় ও লিটনের সেঞ্চুরিতে ৪০০ রান করলেও দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের বড় লিডের সামনে দাঁড়াতে পারেনি সফরকারীরা। বাংলাদেশের লক্ষ্য ছিল যতটা সম্ভব সময় উইকেটে কাটিয়ে ম্যাচ বাঁচানো। কিন্তু হারমারের দুর্দান্ত বোলিংয়ে সেই চেষ্টা ব্যর্থ হয়।

দিনের প্রথম বলেই কাগিসো রাবাদার ওভারথ্রো থেকে বাউন্ডারি পায় বাংলাদেশ। একই সঙ্গে নো বলের সংকেত দেন আম্পায়ার। পরের ওভারে রাবাদার বলে দারুণ কভার ড্রাইভে মুশফিকুর রহিমের সঙ্গে জুটিতে ২ হাজার রান পূর্ণ করেন লিটন দাস। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা এই উইকেটকিপার ব্যাটার শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন। মার্কো ইয়ানসেনের পরপর দুটি বাউন্সারও পুল করে সীমানাছাড়া করেন তিনি। দিনের প্রথম আধঘণ্টায় ৩০ রান যোগ করে বাংলাদেশ।

তবে রাবাদার নতুন ওভারেই থামে লিটনের লড়াই। প্রথম বলে বাউন্ডারি মারার পরের বলটি ফুল লেংথে করেন দক্ষিণ আফ্রিকার পেসার। আবারও ড্রাইভ করতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় বল লাগিয়ে স্টাম্প হারান লিটন। ৬ চারে ৩৮ বলে ৩৯ রান করে ফেরেন তিনি। এরপর মুশফিক ও মেহেদী হাসান মিরাজ কিছুক্ষণ প্রতিরোধ গড়েন। তাদের ব্যাটে ইনিংস পরাজয় এড়ায় বাংলাদেশ। তবে দুজনের ব্যাটিংয়ে স্বস্তির চেয়ে ছিল টিকে থাকার চেষ্টা। মুশফিক কয়েকবার ব্যাটের কানায় লেগে বাউন্ডারি পেলেও দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেননি।

পানি পানের বিরতির পর বাকি থাকা চার উইকেট একাই তুলে নেন হারমার। প্রথমে মুশফিককে ফিরিয়ে দেন তিনি। ক্রিজ ছেড়ে বেরিয়ে বল ঠেকাতে গিয়ে গ্লাভস ও প্যাডে লেগে শর্ট লেগে ক্যাচ দেন অভিজ্ঞ এই ব্যাটার। আম্পায়ার প্রথমে আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় দক্ষিণ আফ্রিকা। এরপর হারমারের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে বড় শট খেলতে গিয়ে স্টাম্পড হন মিরাজ। স্বীকৃত ব্যাটারদের বিদায়ের পর বাংলাদেশের সামনে বড় লিড নেওয়ার সম্ভাবনাও শেষ হয়ে যায়।


তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। শর্ট বল অন সাইডে খেলতে গিয়ে শর্ট লেগে ক্যাচ দেন হাসান। পরের বলেই ছক্কা মারতে গিয়ে সীমানায় ক্যাচ তুলে দেন এবাদত হোসেন।

ক্যারিয়ারে চতুর্থবারের মতো পাঁচ উইকেট শিকার করেন হারমার। শেষ পর্যন্ত ৫১ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেন তিনি। রাবাদার শিকার ৩ উইকেট।

জয়ের জন্য মাত্র ১২ রানের লক্ষ্য পায় দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভারে মিরাজের বলে সিøপে ক্যাচ দিয়ে ফিরেন মার্কাস অ্যাকারম্যান। তবে পরের ওভারে এবাদতকে ছক্কা হাঁকিয়ে জয়ের পথ সহজ করেন এইডেন মার্করাম। পরের বলেই মার্করামকে বোল্ড করেন এবাদত। কিন্তু আম্পায়ার নো বলের সংকেত দিলে বেঁচে যান দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার। এরপর আর কোনো বিপদ ছাড়াই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

এই হারে দক্ষিণ আফ্রিকার মাটিতে টানা নবম টেস্ট হারল বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে ১৭ টেস্টে এটি বাংলাদেশের ১৫তম পরাজয়। এই ফলের প্রভাব পড়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও। ৯ টেস্টে ৩ জয় ও ২ ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে বাংলাদেশ। পয়েন্টের শতাংশ ৪০.৫৭। ফাইনালে খেলার সম্ভাবনাও এখন কার্যত শেষের পথে। অন্যদিকে আট টেস্টে ছয় জয়ে ৭২ পয়েন্ট ও ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডকে পেছনে ফেলে শীর্ষে উঠেছে দক্ষিণ আফ্রিকা।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী সোমবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে। প্রথম টেস্টের বড় হারের পর সিরিজে সমতা ফেরাতে সেখানে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   ব্যাটিং  ব্যর্থতা  হার  বাংলাদেশ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: