কুষ্টিয়ায় ট্রাক উল্টে নিহত ২, উদ্ধার হয়নি চালকের মরদেহ

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক আনিস (৩৫) ও সহকারী রতন (৩৫) নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়া

2026-06-21T12:39:14+00:00
2026-06-21T14:26:02+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
কুষ্টিয়ায় ট্রাক উল্টে নিহত ২, উদ্ধার হয়নি চালকের মরদেহ
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১২:৩৯ পিএম  আপডেট: ২১.০৬.২০২৬ ২:২৬ পিএম
চালকের মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। ছবি : সংগৃহীত
কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক আনিস (৩৫) ও সহকারী রতন (৩৫) নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ট্রাকচালক আনিস ফরিদপুর জেলা এবং সহকারী রতন কুষ্টিয়ার সদর উপজেলার মিনাপাড়ায় এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে পাথর নিয়ে একটি ট্রাক খুলনা যাচ্ছিল। পথে কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে ট্রাকটি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এবং তখনই তাতে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের কেবিন থেকে রতনের মরদেহ উদ্ধার করে। তবে, পাথরের নিচে চাপা পড়া আনিসকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। 


কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকটিতে কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছিল অথবা চালক ঘুমিয়ে পড়ার ফলে দুর্ঘটনাটি ঘটেছে। ক্রেন দিয়ে ট্রাকটি সরানো হয়েছে।’

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকান্দার আলী বলেন, ‘চালকের মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।’

সময়ের আলো/মহু


  বিষয়:   কুষ্টিয়া  ট্রাক  মৃত্যু  উদ্ধার  মরদেহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: