টাকা তুলতে গিয়ে ‍দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত সেই নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত রেজিনা আক্তার (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।শনিবার (২০ জুন) রাত সাড়ে ১০টার

2026-06-21T13:35:47+00:00
2026-06-21T14:55:18+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
টাকা তুলতে গিয়ে ‍দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত সেই নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১:৩৫ পিএম  আপডেট: ২১.০৬.২০২৬ ২:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত রেজিনা আক্তার (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেজিনা মারা যান।

রেজিনার ভাই জিহাদ ভুঁইয়া বলেন, আনুমানিক রাত ৯টার দিকে বিকাশ থেকে টাকা তুলতে মধ্য বাড্ডার বাসা থেকে বের হয়েছিলেন রেজিনা। পরে পরিবারের সদস্যরা খবর পান, রেজিনা রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার পেটে ছুরিকাঘাত করা হয়েছিল।

তিনি আরও বলেন, রেজিনাকে উদ্ধার করে শুরুতে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এনে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান রেজিনা।


ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, রেজিনার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রেজিনার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। তিনি সৌদি আরব প্রবাসী মো. আউয়ালের স্ত্রী। সন্তানদের নিয়ে মধ্য বাড্ডায় একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের মা।

সময়ের আলো/আআ
  বিষয়:   বিকাশ  দুর্বৃত্ত  ছুরিকাঘাত  নারী  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: