৯২ শতাংশ ইসরায়েলি মনে করেন যুদ্ধে ইরানই ‘বিজয়ী’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

অধিকাংশ ইসরায়েলি নাগরিক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধ এবং পরবর্তীতে ওয়াশিংটন-তেহরান চুক্তিকে নেতিবাচকভাবে দেখছেন। নতুন এক জরিপে অংশ

2026-06-21T15:24:10+00:00
2026-06-21T15:24:10+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
৯২ শতাংশ ইসরায়েলি মনে করেন যুদ্ধে ইরানই ‘বিজয়ী’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৩:২৪ পিএম 
ইরানে ইসরায়েলের হামলা। সংগৃহীত ছবি
অধিকাংশ ইসরায়েলি নাগরিক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধ এবং পরবর্তীতে ওয়াশিংটন-তেহরান চুক্তিকে নেতিবাচকভাবে দেখছেন। নতুন এক জরিপে অংশ নেওয়া ৯২ দশমিক ১ শতাংশ ইসরায়েলিরা মনে করেন, এই যুদ্ধে তেহরানই বিজয়ী।    

হিব্রু বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় পরিচালিত এই জরিপে ৮২ দশমিক ৯ শতাংশ ইসরায়েলি মনে করেন, এই সামরিক অভিযান ইসরায়েলের দীর্ঘমেয়াদি নিরাপত্তাকে দুর্বল করেছে। একই সঙ্গে ৮৬ শতাংশ উত্তরদাতা যুদ্ধ ও চুক্তির ফলাফল সম্পর্কে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।  

জরিপ অনুযায়ী, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি ছিল— ইসরায়েল এই যুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং এটি অস্তিত্বগত হুমকি দূর করেছে। তবে এতে বিশ্বাস করেন না ৭২ দশমকি ৫ শতাংশ ইসরায়েলি। এছাড়া ৮৭ দশমিক ৮ শতাংশের মতে, ইসরায়েল তার ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে অথবা আংশিকভাবে সফল হয়েছে।  

  
নেতানিয়াহুর নেতৃত্ব ও যুদ্ধ পরিচালনার মূল্যায়নে ৫৬ দশমকি ৪ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন, তার কার্যক্রম ছিল দুর্বল অথবা ব্যর্থ।
 
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের সম্পের্কে ঝুঁকি থাকলেও জরিপে অংশ নেওয়া ৪৮ দশমকি ২ শতাংশ ইসরায়েলি লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরুর পক্ষে মত দিয়েছেন।   
  
আগাম ইনস্টিটিউট ও হিব্রু ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে ১৭ থেকে ২০ জুনের মধ্যে জরিপটি পরিচালিত হয়। এতে ১৭ বছর বা তার বেশি বয়সী ৩ হাজার ৬৪৪ জন ইসরায়েলির মতামত নেওয়া হয়েছে। 

জরিপ পরিচালনাকারীদের মতে, এই জরিপ ৯৯ শতাংশ নির্ভরযোগ্য। তবে এই জরিপের নমুনাগত ত্রুটির হার ২ দশমিক ২ শতাংশ।   



/ইউএমএইচ
 



  বিষয়:   ইসরায়েল  যুদ্ধ  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: