কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে র‌্যাবের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছে র‍্যাব।রোববার (২১ জুন)

2026-06-21T15:48:40+00:00
2026-06-21T15:49:54+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয়
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে র‌্যাবের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৩:৪৮ পিএম  আপডেট: ২১.০৬.২০২৬ ৩:৪৯ পিএম
র‍্যাব ২-এর অধিনায়ক নয়মুল হাসান। ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছে র‍্যাব। রোববার (২১ জুন) সংবাদ সম্মেলনে এ কথা বলেন র‍্যাব ২-এর অধিনায়ক নয়মুল হাসান।

নয়মুল হাসান জানান, ২৩ জুনকে কেন্দ্র করে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠের ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আদাবরে গত মঙ্গলবার (১৬ জুন) মোবাইল ব্যাংকিং এজেন্টকে কুপিয়ে দোকান থেকে তিন লাখ টাকা লুট করে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ অভিযানে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। গ্রেফতার করা হয় এক্সেল বাবু এবং কবজিকাটা আনোয়ার গ্রুপের ৬ সদস্যকে।


নয়মুল হাসান বলেন, অভিযানের ধারাবাহিকতায় মাওরা সোহেলের সঙ্গে দুই সহযোগী শফিকুল ও রাসেলকে বিদেশি অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাব। অপরাধে জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

সময়ের আলো/আআ


  বিষয়:   আওয়ামী লীগ  প্রতিষ্ঠাবার্ষিকী  র‌্যাব  হুঁশিয়ারি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: