কসবায় স্টেশন মাস্টারকে মারধর করায় ১ জন আটক

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টারের ওপর হামলা এবং সরকারি সরঞ্জাম ভাঙচুরের ঘটনায় সুমন মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক

2026-06-21T16:43:20+00:00
2026-06-21T16:43:20+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
কসবায় স্টেশন মাস্টারকে মারধর করায় ১ জন আটক
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৪:৪৩ পিএম 
সুমন মিয়া। ছবি : সময়ের আলো
ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টারের ওপর হামলা এবং সরকারি সরঞ্জাম ভাঙচুরের ঘটনায় সুমন মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রবিবার (২১ জুন) সকাল ৯টায় উপকূল এক্সপ্রেস ট্রেন কসবা স্টেশনে পৌঁছানোর পর এ ঘটনা ঘটে। আটককৃত সুমন মিয়া উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা।

স্টেশন মাস্টার মোহাম্মদ শফিকুর রহমান জানান, ট্রেন স্টেশনে থামার পর সুমন মিয়া তার কক্ষে প্রবেশ করে টিকিট সংক্রান্ত একটি বিষয় নিয়ে উত্তেজিত আচরণ শুরু করেন। টিকিট ছাড়া ভ্রমণের কারণে তার কাছ থেকে ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে, তাই এ বিষয়ে স্টেশন মাস্টারের নিকট ব্যাখ্যা দাবি করেন।


এ সময় স্টেশন মাস্টার তাকে জানান, টিকিট পরীক্ষা ও জরিমানা আদায়ের দায়িত্ব ট্রেনের টিকিট পরীক্ষক (টিটিই) এবং রেলওয়ে পুলিশের। এ বিষয়ে স্টেশন মাস্টারের কোনো সংশ্লিষ্টতা নেই।

এতে ক্ষুব্ধ হয়ে সুমন মিয়া স্টেশন মাস্টারের ওপর চড়াও হন এবং তাকে মারধর করেন। একপর্যায়ে তিনি স্টেশনের অ্যানাউন্সমেন্ট মাইক, কম্পিউটার, মাউস, টেলিফোন, ওয়াকিটকিসহ বিভিন্ন সরকারি সরঞ্জাম ভাঙচুর করেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর স্থানীয় লোকজন তাকে আটক করে কসবা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। 

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টিকিটবিহীন যাত্রার দায়ে জরিমানাকে কেন্দ্র করেই এ ঘটনার সূত্রপাত হয়েছে।’

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, ‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বর্তমানে আটক ব্যক্তি কসবা থানায় রয়েছেন। তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সময়ের আলো/মহু


  বিষয়:   কসবা  স্টেশন  মাস্টার  মারধর  আটক  ব্রাহ্মণবাড়িয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: