আর্জেন্টিনা জিতলে ৪০ হাজার গাছ লাগানোর অঙ্গীকার সমর্থকদের

নোয়াখালী সংবাদদাতা

সারাদেশ

নোয়াখালীর সুবর্ণচরে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকেরা বিশ্বকাপ উন্মাদনাকে পরিবেশ রক্ষার উদ্যোগের সঙ্গে যুক্ত করে ব্যতিক্রমী এক কর্মসূচি পালন করেছেন। ‘আর্জেন্টিনা

2026-06-21T20:30:39+00:00
2026-06-21T20:30:39+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
আর্জেন্টিনা জিতলে ৪০ হাজার গাছ লাগানোর অঙ্গীকার সমর্থকদের
নোয়াখালী সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৮:৩০ পিএম 
সুবর্ণচর উপজেলার গ্রিন ফিউচার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। ছবি : সংগৃহীত
নোয়াখালীর সুবর্ণচরে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকেরা বিশ্বকাপ উন্মাদনাকে পরিবেশ রক্ষার উদ্যোগের সঙ্গে যুক্ত করে ব্যতিক্রমী এক কর্মসূচি পালন করেছেন। ‘আর্জেন্টিনা ফ্যানস ফর নেচার’ নামের এ উদ্যোগের মাধ্যমে তারা পরিবেশ সচেতনতা বাড়ানো ও সবুজায়নের লক্ষ্যে গাছ রোপণের ঘোষণা দেন। আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলে দেশজুড়ে ৪০ হাজার গাছ রোপণেরও পরিকল্পনা রয়েছে তাদের।

শনিবার (২০ জুন) বিকেলে সুবর্ণচর উপজেলার গ্রিন ফিউচার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আর্জেন্টিনার দুই শতাধিক সমর্থকের মধ্যে বিভিন্ন প্রজাতির এক হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় প্রায় ৫০ প্রজাতির চারা উপস্থিত সমর্থকদের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন চন্দ্রকলি ফাউন্ডেশনের সভাপতি শাখাওয়াত উল্লাহ। আরও বক্তব্য দেন গ্রিন ফিউচার স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ডিরেক্টর মো. নুর নবী।

আয়োজকেরা জানান, বিশ্বকাপকে কেন্দ্র করে তরুণদের মধ্যে তৈরি হওয়া ইতিবাচক উচ্ছ্বাসকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে যুক্ত করাই তাদের মূল উদ্দেশ্য। তাদের মতে, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করার পাশাপাশি মানুষের মধ্যে প্রকৃতিপ্রেম ও সামাজিক দায়িত্ববোধও বাড়ানো সম্ভব।


সংগঠনের নিয়ম অনুযায়ী, একজন সমর্থক সর্বোচ্চ ১০টি করে চারা সংগ্রহ করতে পারেন। বিতরণ করা চারার মধ্যে ছিল আম, জাম, কাঁঠাল, বকুল, শজনে, জারুল, কৃষ্ণচূড়া, অর্জুন, আমলকী, ডালিম, বেল ও নিমসহ বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছ।

চন্দ্রকলি ফাউন্ডেশনের সভাপতি শাখাওয়াত উল্লাহ বলেন, “আমরা শুধু বিশ্বকাপকে কেন্দ্র করে নয়, বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানেও বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করি। আর্জেন্টিনা যদি বিশ্বকাপ জেতে, তাহলে আমাদের উদ্যোগে দেশজুড়ে আরও ৪০ হাজার গাছ রোপণ করা হবে।”

সময়ের আলো/এসএকে


  বিষয়:   আর্জেন্টিনা  হাজার  গাছ  অঙ্গীকার  সমর্থক  ফুটবল  ফিফা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: