সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরার আশাশুনিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠকের অভিযোগে কুল্যা ইউপি চেয়ারম্যানসহ ৬ জনকে গ্রেফতার

2026-06-21T20:56:32+00:00
2026-06-21T20:56:32+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৮:৫৬ পিএম 
সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৬। ছবি : সময়ের আলো
সাতক্ষীরার আশাশুনিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠকের অভিযোগে কুল্যা ইউপি চেয়ারম্যানসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (২০ জুন) দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদেকে গ্রেফতার করেন। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামে আমানউল্লাহ সরদারের নির্মাণাধীন ভবনের ছাদ ও নিচতলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীরা সরকারবিরোধী নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ রাত সোয়া ১টার দিকে ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে যায়।


এ সময় ভবনের ছাদ থেকে কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ওমর ছাকি ফেরদৌস পলাশ, আছাফুর রহমান, ইকরামুল ঢালি, জিয়াউর রহমান, আজিজুল ইসলাম ও রাশিদুল ইসলামকে আটক করা হয়। ভবনের নিচে অবস্থানরত আরও ১০ জন এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জন দেশীয় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ে পালিয়ে যায়। গ্রেফতাররা জিজ্ঞাসাবাদে সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে তারা সেখানে সমবেত হয়েছিল বলে স্বীকার করেছে বলে এজাহারে দাবি করা হয়েছে।

এ ঘটনায় মোস্তাক আহম্মেদ বাদী হয়ে ১৬ জনের নাম করে অজ্ঞাতনামা ৫০-৬০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খান জানান, গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   সাতক্ষীরা  ইউপি চেয়ারম্যান  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: