সাভারে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

সাভার প্রতিনিধি

সারাদেশ

সাভারে ফসলি জমিতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে তিন কৃষকের মৃত্যুর হয়েছ। রোববার (২১ জুন) বিকেলে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের

2026-06-21T21:39:49+00:00
2026-06-21T21:39:49+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সাভারে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু
সাভার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৯:৩৯ পিএম 
প্রতীকী ছবি
সাভারে ফসলি জমিতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে তিন কৃষকের মৃত্যুর হয়েছ। রোববার (২১ জুন) বিকেলে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের কোন্ডা এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, দ্বীন ইসলাম (৪৫) ও দুলাল (৬০)। অন্য নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে আকাশ মেঘলা থাকায় কোন্ডা এলাকার একটি ফসলি জমিতে দ্রুত কাজ সারছিলেন দ্বীন ইসলাম ও দুলালসহ তিনজন। বিকেল আনুমানিক ৫টার দিকে হঠাৎ করে তাদের ওপর প্রচণ্ড শব্দে বজ্রপাত পতিত হয়। এতে ঘটনাস্থলেই দুলাল ও অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি প্রাণ হারান।


বজ্রপাতের শব্দ শুনে আশেপাশের লোকজন ও নিহতের স্বজনরা মাঠে ছুটে যান। সেখানে দ্বীন ইসলামকে গুরুতর আহত ও ছটফট করতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়। 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সাভার মডেল থানা পুলিশ। সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন বলেন, বিকেল ৫টার দিকে বজ্রপাতে তিনজনের মৃত্যুর হয়েছে। এর মধ্যে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং দ্বীন ইসলাম নামে একজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। আমরা নিহতদের পরিবারের সঙ্গে কথা বলছি। আর অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সময়ের আলো/জোই



  বিষয়:   সাভার  বজ্রপাত  কৃষকের মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: