জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় পাট খেতে কাজ করার সময় বজ্রপাতে মুসা ফকির (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন) বিকালে
উপজেলার বালিজুড়ী ইউনিয়নের উত্তর চরবওলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুসা ফকির ওই এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বলেন, বিকেলে মাঠে কৃষি কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে আহত হন মুসা ফকির। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. নাহিদুজ্জামান বলেন, হাসপাতালে আনার আগেই মুসা ফকিরের মৃত্যু হয়েছে।
সময়ের আলো/জোই