শৈলকুপায় বাস চাপায় ট্রাক চালক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহে শৈলকূপা উপজেলায় বাস চাপায় এক ট্রাক চালক নিহত হয়েছে। রোববার (২১ জুন) সকালে উপজেলার বরদাহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা

2026-06-21T18:09:19+00:00
2026-06-21T18:09:19+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
শৈলকুপায় বাস চাপায় ট্রাক চালক নিহত
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৬:০৯ পিএম 
সংগৃহীত ছবি
ঝিনাইদহে শৈলকূপা উপজেলায় বাস চাপায় এক ট্রাক চালক নিহত হয়েছে। রোববার (২১ জুন) সকালে উপজেলার বরদাহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে বরদাহ ব্রিজ এলাকায় রাস্তার পাশে ট্রাক রেখে চা পান করছিল যশোরের চুরামন কাটি এলাকার বাসিন্দা ট্রাক চালক আব্বাস হোসেন (৪২)। চা পান শেষে রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।


ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর হোসেন বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   শৈলকুপা  বাস চাপা  ট্রাক চালক  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: