তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

মাদারীপুর প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের রাজৈরে সাড়ে তিনবছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের মহিষমারি গ্রামে এই

2026-06-21T22:44:42+00:00
2026-06-21T22:44:42+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১০:৪৪ পিএম 
প্রতীকী ছবি
মাদারীপুরের রাজৈরে সাড়ে তিনবছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের মহিষমারি গ্রামে এই ঘটনা ঘটেছে।

রোববার (২১ জুন) দুপুরে ভুক্তভোগী শিশুকে গুরুতর অবস্থায় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। 

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের মহিষমারি গ্রামের পলাশ সরকারের ছেলে চন্দন সরকার প্রতিবেশী শিশুটিকে তার ঘরে ডেকে নেয়। বাড়িতে কেউ না থাকলে সুযোগে শিশুকে ধর্ষণ করে। বিষয়টি শিশুটির মা টের পেয়ে ঘরের দরজা খুলে। এসময় দ্রুত অভিযুক্ত চন্দন সরকার পালিয়ে যায়।

পরে শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে তার পরিবার। শিশুটি অসুস্থ হয়ে পড়লে রোববার দুপুরে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে সেখান থেকে গিয়ে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেয় ওই শিশু। 


মেয়েটির বাবা বলেন, চন্দন তার ঘরে আমার মেয়েকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এই কর্মকাণ্ড কিছুতেই মেনে নিতে পারছি না। এই ঘটনার কঠিন বিচার দাবি করছি।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত চন্দন ও তার পরিবারের লোকজন পালিয়েছে। তাই তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আসাদুজ্জামান বলেন, ধর্ষণের অভিযোগ নিয়ে এক শিশুকে তার পরিবার হাসপাতালে নিয়ে আসে। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল টিম গঠনের পর রিপোর্ট প্রদান করা হবে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, এই ঘটনায় রাজৈর থানায় মামলা করেছে শিশুটির পরিবার। ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এই ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   মাদারীপুর  রাজৈর  শিশু  ধর্ষণ  অভিযোগ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: