গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহকে(৪০) গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (২০ জুন) র‌্যাব-১২'র সহযোগিতায় ভবানীপুর

2026-06-21T21:22:31+00:00
2026-06-21T21:22:31+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু গ্রেফতার
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৯:২২ পিএম 
ছবি : সময়ের আলো
মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহকে (৪০)  গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) র‌্যাব-১২'র সহযোগিতায় ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত মন্টু শাহ হাড়াভাঙ্গা গ্রামের পুরাতন পাড়ার ফজল আলীর ছেলে। নিহত তপন একই গ্রামের হিন্দু পাড়ার মজিবুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, মাদক সংক্রান্ত বিরোধের জেরে হাড়াভাঙ্গা গ্রামের হিন্দু পাড়ার মজিবুর রহমানের ছেলে তপনকে হাড়াভাঙ্গা-কল্যাণপুর গ্রামের হাজীপাড়া এলাকার একটি পেঁপে বাগানে নিয়ে গুলি করে হত্যা করা হয়।

ঘটনার পর ক্লুলেস এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতারে মাঠে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার অন্যতম আসামি মন্টু শাহকে শনাক্ত করে র‌্যাব-১২-এর সহযোগিতায় ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার  করতে সক্ষম হয়।


ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল করিম জানান, প্রাথমিক তদন্তে মাদক সংক্রান্ত বিরোধের জেরে তপনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী রুপা খাতুন বাদী হয়ে গাংনী থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-২২, তারিখ: ২২/১২/২৫ ইং। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রাখা হয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, গ্রেফতারকৃত মন্টু শাহকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত রিমান্ড মঞ্জুর করলে হত্যাকাণ্ড সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   মেহেরপুর  গাংনী  হাড়াভাঙ্গা  তপন হত্যা মামলা  পলাতক  আসামি  গ্রেফতার  পুলিশ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: