তাড়াশে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগ নেতা রুবেল গ্রেফতার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে রুবেল আহমেদ (৩৩) নামে এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ জুন) রাত

2026-06-22T11:03:12+00:00
2026-06-22T11:03:12+00:00
 
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ১০ আগস্ট ২০২৬
সারাদেশ
তাড়াশে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগ নেতা রুবেল গ্রেফতার
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১১:০৩ এএম 
রুবেল আহমেদ। ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে রুবেল আহমেদ (৩৩) নামে এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ জুন) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নে পংরৌহালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

রুবেল ওই গ্রামের আফজাল হোসেনের ছেলে ও সিরাজগঞ্জ জেলা ছাত্র লীগের সাবেক উপ-দফতর সম্পাদক এবং নওগাঁ ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি।


তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রুবেল আহমেদকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় একটি ও উল্লাপাড়া থানায় একটি মামলা রয়েছে।

সময়ের আলো/জোই



  বিষয়:   তাড়াশ  নিষিদ্ধ ঘোষিত  জেলা ছাত্রলীগ  নেতা  রুবেল গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: