বজ্রপাতে নরসিংদীর ৩ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীর মনোহরদীতে অজু করার সময় বজ্রপাতে ৩ মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আরও এক ছাত্র গুরুতর আহত হয়েছে।রবিবার (২১

2026-06-22T12:09:57+00:00
2026-06-22T12:09:57+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বজ্রপাতে নরসিংদীর ৩ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১২:০৯ পিএম 
বজ্রপাতের মুহূর্ত। ছবি : সংগৃহীত
নরসিংদীর মনোহরদীতে অজু করার সময় বজ্রপাতে ৩ মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আরও এক ছাত্র গুরুতর আহত হয়েছে।

রবিবার (২১ জুন) মাগরিবের নামাজের সময় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

মৃত শিক্ষার্থীরা হলো- জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তাদের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুরে। তারা সকলেই উক্ত মাদরাসায় থেকে লেখাপড়া করত।


শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ বলেন, ‘বজ্রপাতে আহত অবস্থায় হাসপাতালে ৪ জনকে আনা হলে আমরা তিনজনকে মৃত অবস্থায় পাই এবং একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, বিস্তারিত তথ্য সংগ্রহ করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

সময়ের আলো/মহু
  বিষয়:   বজ্রপাত  নরসিংদী  মাদরাসা  শিক্ষার্থী  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: