রূপগঞ্জে কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার, গ্রেফতার ২

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি প্রিন্টিং কারখানায় ডিবি পুলিশ পরিচয় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাতি হওয়া মেশিনারিজ উদ্ধার ও দুই ডাকাতকে গ্রেফতার করেছে

2026-06-22T14:04:05+00:00
2026-06-22T14:04:05+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সারাদেশ
রূপগঞ্জে কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার, গ্রেফতার ২
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ২:০৪ পিএম 
ডাকাতি হওয়া মেশিনারিজ উদ্ধার। ছবি : সময়ের আলো
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি প্রিন্টিং কারখানায় ডিবি পুলিশ পরিচয় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাতি হওয়া মেশিনারিজ উদ্ধার ও দুই ডাকাতকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। রোববার (২১ জুন) মধ্যরাতে চট্টগ্রামের পাহাড়তলী ও আকবর শাহ থানা এলাকা থেকে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও ওই দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতাররা হলেন, চট্টগ্রামের আকবরশাহ থানার নিউ শহিদ লেন এলাকার শামসুল আলমের ছেলে মুরাদ ও বোয়ালমারী থানার সর্বাতুলি এলাকার নাসির মিয়ার ছেলে রাসেল (৩২) । 


রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন জানান, গত ১২ জুন সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকার নিপুন সিনথেটিক লেদার ইন্ডাস্ট্রিজ ও এসডিকে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইউনিট কারখানায় ২০-২৫ জনের একদল ডাকাত নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে ভেতরে প্রবেশ করে সিকিউরিটি গার্ড মালেক, মোবাশ্বির ও হৃদয়কে অস্ত্র মুখে জিম্মি করে ফেলে। ডাকাতরা কারখানায় থাকা প্রিন্টিং মেশিন, কম্প্রেসার, রোলার, স্প্রেয়ার, ল্যাপটপ, নগদ টাকাসহ ৬৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় কারখানার মালিক ইকবাল হায়দার চৌধুরী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন। এরপরে রূপগঞ্জ থানা পুলিশ তদন্তের মাধ্যমে ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করে রোববার মধ্যরাতে চট্টগ্রামের পাহাড়তলী ও আকবর শাহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি হওয়া দুটি কম্প্রেসার ও দুটি মোটর উদ্ধার ও ওই দুই ডাকাতকে গ্রেফতার করা হয়।

ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে জানান ওসি।

সময়ের আলো/জোই 


  বিষয়:   রূপগঞ্জ  কারখানায  ডাকাতি  মালামাল উদ্ধার  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: