আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে ৫ দিনেও খোঁজ মেলেনি যুবকের

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকি ইউনিয়নের আগ্রা গ্রামের মাধবের ঘাট এলাকায় আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিখোঁজ হওয়া এক যুবকের

2026-06-22T12:39:26+00:00
2026-06-22T12:39:26+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সারাদেশ
আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে ৫ দিনেও খোঁজ মেলেনি যুবকের
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১২:৩৯ পিএম 
নিখোঁজ যুবক মাজেদুল ইসলামের খোঁজে রংপুর থেকে ডুবুরি দল। ছবি : সময়ের আলো
দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকি ইউনিয়নের আগ্রা গ্রামের মাধবের ঘাট এলাকায় আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিখোঁজ হওয়া এক যুবকের মরদেহ ৫ দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। টানা পাঁচ দিন ধরে উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো সন্ধান না মেলায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিখোঁজ যুবক মাজেদুল ইসলাম (২৩) উপজেলার আগ্রা গ্রামের আব্দুল মজিদের ছেলে।

নিখোঁজের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে আত্রাই নদীর মাধবের ঘাট এলাকায় মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে মাজেদুল নদীর পানিতে তলিয়ে যান। ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে রংপুর থেকে ডুবুরি দল এনে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হলেও সোমবার সকাল পর্যন্ত তার মরদেহের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের বাবা আব্দুল মজিদ বলেন, আমাদের একটাই আকুতি, দ্রুত সময়ের মধ্যে আমার ছেলেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হোক। মৃত্যু হলেও আমরা যেন তাকে শেষ বারের মতো বিদায় জানাতে পারি।


খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার আবু সায়েম বলেন, প্রথম দিন থেকেই উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। নদীতে পানির গভীরতা ও তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। রংপুর থেকে আসা অভিজ্ঞ ডুবুরি দলও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার বলেন, নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার না হওয়ায় শোকাহত পরিবারটির কষ্ট আরও বেড়েছে। উদ্ধার কার্যক্রমের গতি বাড়াতে নিখোঁজের দ্বিতীয় দিনেই ডুবুরি দল আনা হয়েছে। নদীতে বর্তমানে প্রচুর স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   দিনাজপুর  আত্রাই নদী  মাছ ধরতে গিয়ে  নিখোঁজ  যুবক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: