বরিশালে নিষিদ্ধ আ. লীগ নেতা মামা খোকন গ্রেফতার

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য সাবেক কাউন্সিলর ও সাবেক প্যনেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনকে গ্রেফতার করেছে কাউনিয়া থানা পুলিশ।সোমবার

2026-06-22T14:47:26+00:00
2026-06-22T14:47:26+00:00
 
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
সারাদেশ
বরিশালে নিষিদ্ধ আ. লীগ নেতা মামা খোকন গ্রেফতার
বরিশাল ব্যুরো
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ২:৪৭ পিএম 
অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন। ছবি : সংগৃহীত
বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য সাবেক কাউন্সিলর ও সাবেক প্যনেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনকে গ্রেফতার করেছে কাউনিয়া থানা পুলিশ। সোমবার (২২ জুন) সকাল ১০টার দিকে নগরীর নাজিরাপুল এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ। তিনি জানান, রফিকুল ইসলাম খোকনের বিরুদ্ধে বরিশাল কোতয়ালী মডেল থানায় দুটি মামলা রয়েছে। সেই মামলায় আজ সকালে পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে। 


রফিকুল ইসলাম খোকন পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠজন ছিলেন। তিনি বরিশাল ল' কলেজের সাবেক ভিপি, বরিশাল সিটি করপোরেশনের  কাউন্সিলর, সাবেক প‍্যানেল মেয়র ও বরিশাল আইনজীবী সমিতির সাবেক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   বরিশাল  নিষিদ্ধ আওয়ামী লীগ  নেতা  মামা খোকন  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: