ক্রীড়া তারকা ও সংগঠকদের শুভকামনায় যাত্রা শুরু সময়ের আলো স্পোর্টসের

সময়ের আলো ডেস্ক

খেলা

সারা দেশে যখন খবর মানেই টুইস্ট আর বাড়াবাড়ির লাগামহীন দৌড়, তখন বস্তুনিষ্ঠ সংবাদ যেন হয়ে ওঠে দুর্লভ। খেলার খবরের ক্ষেত্রে

2026-06-22T17:40:09+00:00
2026-06-22T19:46:31+00:00
 
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ২৬ জুন ২০২৬
খেলা
ক্রীড়া তারকা ও সংগঠকদের শুভকামনায় যাত্রা শুরু সময়ের আলো স্পোর্টসের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৫:৪০ পিএম  আপডেট: ২২.০৬.২০২৬ ৭:৪৬ পিএম
আমন্ত্রিত অতিথিরা কেক কেটে সময় আলো স্পোর্টসের যাত্রা উদ্বোধন করেন। ছবি : সময়ের আলো
সারা দেশে যখন খবর মানেই টুইস্ট আর বাড়াবাড়ির লাগামহীন দৌড়, তখন বস্তুনিষ্ঠ সংবাদ যেন হয়ে ওঠে দুর্লভ। খেলার খবরের ক্ষেত্রে সেই সংকট আরও প্রকট। সেখানে অনায়াসেই ঢুকে পড়ে পক্ষপাত, বিতর্ক আর রাজনীতির রং। ঠিক তখনই একঝাঁক তরুণের স্বপ্ন থেকে জন্ম নেয়—‘সময়ের আলো স্পোর্টস’। লক্ষ্য একটাই— সব খেলাকে সমান গুরুত্ব দিয়ে দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরে পাঠক-দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া। হাজারো সংবাদের ভিড়ে বিশ্বস্ততার জায়গা গড়া। 

অবশেষে সোমবার (২২ জুন) হাজির হয় সে মাহেন্দ্রক্ষণ। সকাল থেকেই সময়ের আলো ডিজিটাল বিভাগের পরিবেশ উৎসবঘন হতে থাকে। আর দুপুর নামতেই অতিথি, শুভান্যুধ্যায়ী ও সহকর্মীদের উপস্থিতি উৎসবকে কানায় কানায় পূর্ণ করে।  

সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য শেষ উন্মোচিত হয় কাঙ্খিত লোগো। অতিথিদের অংশগ্রহণে কাটা হয় কেক। সঙ্গে সঙ্গে পুরো নিউজরুমে জুড়ে চলতে থাকে করতালি। আর ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে ‘আমরা করব জয়’ গান। সেই করতালি যেন বলে দিচ্ছে এ তো কেবল জয়ের পূর্বাবাস, সামনের পথ হবে আরও দীর্ঘ, হে তরুণ দল।

অনুষ্ঠানে অতিথিরা শুধু শুভকামনাই জানাননি, তরুণ এই দলের কাঁধে তুলে দিয়েছেন একগুচ্ছ প্রত্যাশাও। সব ধরনের খেলাধুলার সমান গুরুত্ব এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন তারা।

সময়ের আলো স্পোর্টসের জন্য শুভকামনা জানিয়ে আমন্ত্রিত অতিথি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বলেন, ‘আমি একটা ক্রীড়া অঙ্গনের একটা সেক্টরে আছি। আমি চাই সব ধরনের খেলাধুলার নিউজ সমান গুরুত্ব পাবে সময়ের আলো স্পোর্টসে। এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে সময়ের আলো স্পোর্টস দ্রুত পাঠক ও দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে।’

সময়ের আলোর চিফ অপারেটিং অফিসার মুনিফ আম্মার বলেন, ‘৯০ দিনে সময়ের আলোর স্পোর্টস পেইজ যাত্রা শুরু করার পরে এখন আমরা ১ লাখ ২০ হাজার অতিক্রম করেছি সবার ভালোবাসায়। আমরা মনে করি, সব ধরনের খেলাধুলার মানুষগুলোকে একত্র করে চমৎকার বস্তুনিষ্ঠ এবং ভালো কিছু উপহার দিতে পারবো।’ 


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু সময়ের আলো স্পোর্টস টিমকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশের মানুষ খেলাপ্রেমী, এজন্য স্পোর্টস তাদেরকে একত্রিত করার একটি জায়গা। এজন্য আমি আশা রাখি, আপনারা ভালো জায়গায় যাবেন। আমি চাই, আপনারা যেন মূল খেলোয়াড়দের হাইলাইটস করেন।’

এভারেস্ট জয়ী পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল বলেন, ‘আমাদের এ এক্সট্রিম খেলাকে বাংলাদেশে এখনও খেলা হিসেবে বিবেচনা করা হয় না। আমরা আশাকরি সময়ের আলো বিভিন্ন খেলার সঙ্গে সমান তালে পর্বতারোহীদের খেলার অঙ্গনে বিবেচনা করবে। তবে, আমি আশাবাদী, আজ সময়ের আলো স্পোর্টসের এ আয়োজনে দুজন পর্বতারোহী আছেন। ফলে আমাদের এ এক্সট্রিম খেলা এবার ভ্রমণ গল্প থেকে সরে খেলার অঙ্গণে যাবে।’

এভারেস্ট জয়ী পর্বতারোহী নুরুননাহার নিম্নি বলেন, ‘শুধু এভারেস্ট নয়, বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য পর্বতের নিউজ সমান গুরুত্ব পাক, এটা সময়ের আলোর কাছে চাওয়া। বাংলাদেশ ক্রিকেট দলের হারা-জেতা সব নিউজ কভার হয়, কিন্তু মৃত্যু ঝুঁকি নিয়ে আমাদের এ খেলায় হেরে যাওয়ার পর আর কোনো কভারেজ থাকে না। আমরা সময়ের আলোর কাছে এ প্রত্যাশা রাখি, তারা সব খেলাকে সমান গুরুত্ব দিয়ে কভার করবে।’

এসময় আরও বক্তব্য রাখেন বিজেমের পরিচালক মাসুম খান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিন্যান্স কমিটির সদস্য সাইফ রুবাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালক মো. মোস্তাকুর রহমান এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক মিডফিল্ডার সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির। 

সময়ের আলো/আআ


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: