লালমনিরহাটে রেললাইনের ক্লিপ চুরির অভিযোগে যুবক গ্রেফতার

​হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সারাদেশ

লালমনিরহাটের হাতীবান্ধায় রেললাইনের ৫১টি স্লিপার প্যান্ডেল ক্লিপ চুরির অভিযোগে রবিউল ইসলাম (১৯) নামে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (২১ জুন) রাত

2026-06-22T19:29:26+00:00
2026-06-22T19:29:26+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
লালমনিরহাটে রেললাইনের ক্লিপ চুরির অভিযোগে যুবক গ্রেফতার
​হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:২৯ পিএম 
রবিউল ইসলাম। ছবি : সংগৃহীত
লালমনিরহাটের হাতীবান্ধায় রেললাইনের ৫১টি স্লিপার প্যান্ডেল ক্লিপ চুরির অভিযোগে রবিউল ইসলাম (১৯) নামে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২১ জুন) রাত ১০টায় উপজেলার বড়খাতা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রবিউল ইসলাম ওই উপজেলার রমনিগঞ্জ গ্রামের বাসিন্দা।

​জানা গেছে, রবিবার রাত ৯টায় বড়খাতা বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা থেকে রেললাইনের ৫১টি স্লিপার প্যান্ডেল ক্লিপ চুরি করে রবিউল। ঘণ্টাখানেক পর বড়খাতা বিডিআর বাজার এলাকার আয়নালের ভাঙারির দোকানে চুরি করা ক্লিপগুলো বিক্রি করতে যান তিনি। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ওই দোকান থেকে তাকে থানায় নিয়ে আসে পুলিশ। 


​এ ঘটনায় বড়খাতা রেল স্টেশনের ওয়েম্যান জেলাল হোসেন বাদী হয়ে রবিউল হোসেনের নামে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী জেলাল হোসেন বলেন, ‘গতকাল রাতে আমি জানতে পারি, আমার দায়িত্বরত এলাকায় কয়েকজন রেললাইনের স্লিপার ক্লিপ চুরি করে নিয়ে যাচ্ছে। সবাইকে আটক করা সম্ভব হয়নি৷ রবিউল ভাঙারির দোকানে বিক্রি করতে গেলে তাকে আটক করা হয়।’

​হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, ‘অভিযোগ পাওয়ার পর তা নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। সোমবার সকালে তাকে লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে।’

সময়ের আলো/মহু



  বিষয়:   লালমনিরহাট  রেললাইন  চুরি  অভিযোগ  যুবক  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: