চিঠিতে প্রাণনাশের হুমকি পেলেন স্বেচ্ছাসেবক দল নেতা

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

জামালপুরের ইসলামপুরে মুজিব শতবর্ষের লোগোসংবলিত খামে উড়ো চিঠি পাঠিয়ে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় চরম

2026-06-22T21:21:47+00:00
2026-06-22T21:21:47+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
চিঠিতে প্রাণনাশের হুমকি পেলেন স্বেচ্ছাসেবক দল নেতা
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:২১ পিএম 
স্বেচ্ছাসেবক দলের নেতাকে পাঠানো চিঠি। ছবি: সংগৃহীত
জামালপুরের ইসলামপুরে মুজিব শতবর্ষের লোগোসংবলিত খামে উড়ো চিঠি পাঠিয়ে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে পরিবারটির মধ্যে।

সোমবার (২২ জুন) দুপুরে ডাকযোগে পাঠানো এই চিঠিটি হাতে পেয়েছেন উপজেলার চিনাডুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ। 

হলুদ রঙের কাগজে হাতে লেখা ওই বেনামি চিঠিতে সবুজকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে। চিঠিতে লেখা রয়েছে, “তুই (সবুজ) নিজেকে অনেক বড় নেতা ভাবিস। অপেক্ষা করতে থাক। তুই পুলিশকে নিয়ে বড়াই করিস। আমরা পুলিশ ব্যবহার করব না, তোকে গাছের সঙ্গে লটকিয়ে মারব, ইনশাআল্লাহ। অপেক্ষা করতে থাক। তোর কোন বাপ আছে, তোকে বাঁচাবেনি।”  


ভুক্তভোগী নেতা মোহাম্মদ সবুজ বলেন, “আবু তালেব নামের এক ব্যক্তি চিঠিটি আমার বাড়ির সামনে ফেলে যান। পরে ডাকঘরে যোগাযোগ করা হলে তারা জানায়, চিঠিটি ইসলামপুর ডাকঘরে আসার পর এই ঠিকানায় পাঠানো হয়েছে।” 

তিনি আরও বলেন, “বিএনপি বা আওয়ামী লীগ— কারও সঙ্গেই আমার কোনো শত্রুতা নেই। এরপরও কে বা কারা কেন এই চিঠি পাঠাল, তা বুঝতে পারছি না। আমরা পুরো পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ বিষয়ে জানতে চাওয়া হলে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিষয়টি তার জানা নেই। এই ঘটনা নিয়ে এখন পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগও করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   চিঠি  প্রাণনাশ  হুমকি  স্বেচ্ছাসেবক দল নেতা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: