এমপি থেকে পিয়ন, সবাই পেলেন বিরোধীদলীয় নেতার ‘সারপ্রাইজ’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাজনীতির চেনা তর্ক-বিতর্ক কিংবা সংসদের চিরচেনা ব্যস্ততা বিপরীতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের এক ‘সারপ্রাইজ’ উপহারে মুখরিত হয়ে উঠেছিল পুরো

2026-06-22T20:57:51+00:00
2026-06-22T20:57:51+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
রাজনীতি
এমপি থেকে পিয়ন, সবাই পেলেন বিরোধীদলীয় নেতার ‘সারপ্রাইজ’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৮:৫৭ পিএম 
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি
রাজনীতির চেনা তর্ক-বিতর্ক কিংবা সংসদের চিরচেনা ব্যস্ততা বিপরীতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের এক ‘সারপ্রাইজ’ উপহারে মুখরিত হয়ে উঠেছিল পুরো সংসদ সচিবালয়। সোমবার (২২ জুন) জাতীয় সংসদ ভবনে দেখা গেছে এমনই এক ব্যতিক্রমী ও সৌহার্দ্যপূর্ণ দৃশ্য।  

স্পিকার, মন্ত্রী, সরকারি ও বিরোধী দলের সকল সংসদ সদস্য থেকে শুরু করে সংসদ সচিবালয়ের সকল শ্রেণির কর্মকর্তা ও চতুর্থ শ্রেণির কর্মচারীরাও পেয়েছেন এ বিশেষ উপহার। 

সকাল থেকেই সংসদ ভবনের করিডোরগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কৌতূহল ছিল, কী আছে এই ১০ কেজির প্যাকেটে? পরে জানা যায়, বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে পাঠানো এই প্যাকেটে ছিল মৌসুমের সুস্বাদু প্রিমিয়াম কোয়ালিটির আম। বিরোধীদলীয় নেতার কার্যালয়ের প্রতিনিধিরা সংসদের প্রতিটি দপ্তরে গিয়ে এই উপহার পৌঁছে দেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এই উপহার বিতরণের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল এর সমবণ্টন। প্রথাগতভাবে ভিআইপিরাই বিভিন্ন উপহার পেয়ে থাকেন, কিন্তু ডা. শফিকুর রহমানের উপহারের তালিকায় সংসদের পিয়ন, লিফটম্যান ও ঝাড়ুদারেরাও অন্তর্ভুক্ত ছিলেন। সবার জন্য একই পরিমাণ ও মানের উপহার নিশ্চিত করা হয়।

উপহার পেয়ে আবেগ আপ্লুত সংসদ সচিবালয়ের এক অফিস সহায়ক বলেন, “আমরা তো ছোট চাকরি করি, বড় বড় নেতাদের উপহার শুধু দূর থেকেই দেখি। আজ বিরোধীদলীয় নেতা নিজে আমাদের কথা মনে করে ১০ কেজির এই উপহার পাঠিয়েছেন, এটা আমাদের জন্য অনেক বড় সম্মানের।”


বাংলাদেশের চেনা রাজনৈতিক সংস্কৃতিতে সরকারি ও বিরোধী দলের সম্পর্কের বরফ যেখানে সহজে গলে না, সেখানে ডা. শফিকুর রহমানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সরকারি দলের অনেক সংসদ সদস্যও। 

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বলছেন, ডা. শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রথাগত ধারার বাইরে গিয়ে ভিন্নধর্মী ও মানবিক নানা উদ্যোগ নিচ্ছেন। আজকের এই উপহার বিতরণ কেবল কোনো বস্তুগত লেনদেন নয়, বরং এর মাধ্যমে তিনি সব পক্ষকে সাথে নিয়ে চলার এবং সাধারণ খেটে খাওয়া মানুষকে মূল্যায়নের একটি ইতিবাচক রাজনৈতিক বার্তা দিলেন।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   এমপি  পিয়ন  বিরোধীদলীয় নেতা  সারপ্রাইজ 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: