পেনাল্টি মিস করলেন অভিজ্ঞ মেসি

খেলা

ইতিহাস গড়া হলো না লিওনেল মেসির। অস্ট্রিয়ার বিপক্ষে অষ্টম মিনিটে পাওয়ার পেনাল্টি মিস করায় বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হতে অপেক্ষা বাড়ল

2026-06-22T23:33:48+00:00
2026-06-22T23:33:48+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
খেলা
পেনাল্টি মিস করলেন অভিজ্ঞ মেসি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১১:৩৩ পিএম 
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
ইতিহাস গড়া হলো না লিওনেল মেসির। অস্ট্রিয়ার বিপক্ষে অষ্টম মিনিটে পাওয়ার পেনাল্টি মিস করায় বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হতে অপেক্ষা বাড়ল তার। সোমবার (২২ জুন) ডালাস স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের ম্যাচেই রেকর্ড গড়ার প্রথম সুযোগ ছিল আর্জেন্টিনা অধিনায়কের। 

ম্যাচের তৃতীয় মিনিটে আক্রমণে যায় আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেজ বক্সে ঢোকা মাত্রই শ্লাগার ও পশের চ্যালেঞ্জের মুখে ডি-বক্সের ভেতরে পড়ে যান লাউতারো মার্টিনেজ।

রেফারি প্রথমে পেনাল্টি দেননি। পরে ফাউলটি আবার পরীক্ষা করতে ভিএআর স্ক্রিনের দিকে এগিয়ে যান। অনেকক্ষণ অপেক্ষার পর রেফারি পেনাল্টির বাঁশি বাজিয়ে পেনাল্টির নির্দেশ দেন।


অষ্টম মিনিটে মেসি শট নেওয়ার জন্য এগিয়ে যান। গোল করতে পারলেই বিশ্বকাপের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন। কিন্তু মেসি প্রমাণ করলেন যে তিনিও একজন মানুষ! তিনি শটটি পোস্টের ডানদিক দিয়ে বাইরে মেরে দিলেন। গোলরক্ষক ঠিক দিক অনুমান করতে পেরেছিলেন, কিন্তু তাকে কোনো সেভ করতে হয়নি।

সময়ের আলো/আআ


  বিষয়:   পেনাল্টি  মিস  মেসি  সময়ের আলো/আআ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: