পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ১৬৪টি ফিরতি ফ্লাইটে মোট ৬৩ হাজার ৭৮৩ জন হাজি নিরাপদে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। অন্যদিকে, হজের প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ৫৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে মারা করেছেন।
মঙ্গলবার (২৩ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের বিশেষ বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।
ফিরে আসা হাজিদের পরিসংখ্যান চলতি বছরে এখন পর্যন্ত দেশে ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৫৯ হাজার ৪৬৪ জন।
হাজিদের ফিরিয়ে আনতে তিনটি প্রধান এয়ারলাইন্সসহ মোট ১৬৪টি ফ্লাইট পরিচালিত হয়েছে।
এয়ারলাইন্স ভিত্তিক হাজি পরিবহনের চিত্র নিচে দেওয়া হলো, এয়ারলাইন্সের নাম ফ্লাইটের সংখ্যা পরিবাহিত হাজির সংখ্যা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৪টি ২৮ হাজার ৬৩৩ জন, সৌদি এয়ারলাইন্স ৫৮টি ২২ হাজার ৩০০ জন, ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ৮ হাজার ৬৭২ জন, অন্যান্য এয়ারলাইন্সে ৪ হাজার ১৭৮ জন, সর্বমোট ১৬৪টি ৬৩ হাজার ৭৮৩ জন, চিকিৎসা সেবা ও আইটি সহায়তা সৌদি আরবে অবস্থানরত এবং প্রস্থানমুখী হজ যাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সার্বক্ষণিক আইটি এবং চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন
মক্কা ও মদিনার বাংলাদেশ চিকিৎসা কেন্দ্র থেকে এ পর্যন্ত ৬৬ হাজার ৭৪৫টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) দেওয়া হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্ক থেকে হাজিরা পেয়েছেন ২৮ হাজার ২৯৮টি বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সেবা।
৫৪ হাজির মৃত্যু, মক্কায় সর্বোচ্চ চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত মোট ৫৪ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে পুরুষের সংখ্যা ৩৬ জন এবং নারী ১৮ জন। মক্কায় সর্বোচ্চ ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় ১ জন মারা গেছেন। তবে মিনা, আরাফাত বা মুজদালিফায় কোনো বাংলাদেশি হাজির মৃত্যুর খবর পাওয়া যায়নি। সৌদি আরবের রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী মৃত হাজিদের পবিত্র মক্কা ও মদিনার স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এ বছর বাংলাদেশ থেকে হজের ফ্লাইট শুরু হয়েছিল ১৮ এপ্রিল এবং শেষ হয় ২১ মে। এরপর হজ পালন শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলমান থাকবে।
সময়ের আলো/জোই