পবিত্র আশুরা নিয়ে যে বার্তা দিল ডিএমপি

সময়ের আলো ডেস্ক

জাতীয়

পবিত্র আশুরা উপলক্ষে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ বিভিন্ন ধরনের ধারালো ও আঘাতজনিত সরঞ্জাম বহন

2026-06-23T11:07:41+00:00
2026-06-23T11:07:41+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
পবিত্র আশুরা নিয়ে যে বার্তা দিল ডিএমপি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১১:০৭ এএম 
ঢাকা মহানগর পুলিশের লোগো। সংগৃহীত ছবি
পবিত্র আশুরা উপলক্ষে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ বিভিন্ন ধরনের ধারালো ও আঘাতজনিত সরঞ্জাম বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র আশুরা উপলক্ষে আগামী শুক্রবার (২৬ জুন) ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। অতীতে দেখা গেছে, কিছু ব্যক্তি এসব মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি ও লাঠি নিয়ে অংশগ্রহণ করেন, যা অনেক ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করে। এতে ধর্মপ্রাণ মানুষ ও সাধারণ নগরবাসীর মধ্যে আতঙ্ক ও ভীতির সঞ্চার হয় এবং জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

Advertisement
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মহররম মাসে আশুরা উপলক্ষে অনেক সময় আতশবাজি ও পটকা ফোটানো হয়, যা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।


এ কারণে ঢাকা মহানগর পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/১৯৭৬)-এর ২৮ ও ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে।

ডিএমপির গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, তাজিয়া মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   আশুরা  ডিএমপি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: