শেষ সময়ে ঘুরে দাঁড়িয়ে জয় আলজেরিয়ার

সময়ের আলো ডেস্ক

খেলা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জর্ডানের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে আলজেরিয়া। এই জয়ে এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম জয়

2026-06-23T11:20:43+00:00
2026-06-23T11:20:43+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
খেলা
শেষ সময়ে ঘুরে দাঁড়িয়ে জয় আলজেরিয়ার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১১:২০ এএম 
জর্ডানের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে আলজেরিয়া। সংগৃহীত ছবি
প্রথমার্ধে পিছিয়ে থেকেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জর্ডানের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে আলজেরিয়া। এই জয়ে এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিল দলটি। অন্যদিকে, এই হারের ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে জর্ডানের।

লিভা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে এগিয়ে যায় জর্ডান। তাদের হয়ে গোল করেন নিজার আল-রাশদান। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আলজেরিয়া। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে চাপে ফেলে তারা দুটি গোল আদায় করে নেয়।

Advertisement
আলজেরিয়ার হয়ে সমতাসূচক গোলটি করেন আহমেদ নাধির বেনবোয়ালি। ম্যাচের ৬৯তম মিনিটে তিনি গোল করে দলকে সমতায় ফেরান। এরপর আক্রমণের গতি আরও বাড়ায় আলজেরিয়া। শেষদিকে, ৮২তম মিনিটে কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন আমিন গৌরি।


এরপর বাকি সময়ে আর কোনো দলই গোল করতে পারেনি। ফলে ২-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে আলজেরিয়া, আর বিশ্বকাপ থেকে বিদায় নেয় জর্ডান।

ম্যাচজুড়ে বলের দখলে বড় ব্যবধানে এগিয়ে ছিল আলজেরিয়া। পুরো ম্যাচে তাদের পায়ে ছিল ৭২ শতাংশ বল এবং তারা ১৭টি শট নেয়, যা তাদের আধিপত্যের প্রমাণ দেয়।


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   আলজেরিয়া  বিশ্বকাপ  ফুটবল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: