হালান্ডের জোড়া গোলে সেনেগালকে বিদায় নরওয়ের

সময়ের আলো ডেস্ক

খেলা

গ্রুপ 'আই'-এর গুরুত্বপূর্ণ ম্যাচে সেনেগালের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে নরওয়ে। আর এই জয় নরওয়েকে বিশ্বকাপের শেষ ৩২-এ নিয়ে গেছে।

2026-06-23T08:24:47+00:00
2026-06-23T08:24:47+00:00
 
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
খেলা
হালান্ডের জোড়া গোলে সেনেগালকে বিদায় নরওয়ের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৮:২৪ এএম 
হালান্ডের জোড়া গোলে সেনেগালকে বিদায় নরওয়ের
গ্রুপ 'আই'-এর গুরুত্বপূর্ণ ম্যাচে সেনেগালের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে নরওয়ে। আর এই জয় নরওয়েকে বিশ্বকাপের শেষ ৩২-এ নিয়ে গেছে। অপরদিকে, ফ্রান্সের পর নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরতে হলো মানের সেনেগালকে। 

মেটলাইফ স্টেডিয়ামে প্রথম হাফে সমানে সমান লড়াই হয়। তবে প্রথমার্ধ শেষ হওয়ার ২ মিনিট আগে মার্কাস পেডারসেনের গোলে এগিয়ে যায় নরওয়ে। এই এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় হলান্ডের দল।

তবে দ্বিতীয় হাফে দুই দল চারটি গোল করে। যার শুরুটা করেন হলান্ড। ৪৮ মিনিটে নরওয়েকে দ্বিতীয় গোল এনে দেন তিনি। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি সেনেগাল। ৫৪ মিনিটে জেকবসের গোল ম্যাচে ফেরে তারা।    


তবে ৫৮তম মিনিটে হলান্ড আরও একটি গোল করলে জয় থেকে দূরে সরে যায় সেনেগাল। এরপর একের পর এক আক্রমণ চালিয়ে যায় সেনেগাল। তার ফল পেতে বেশি দেরি হয়ে যায়। 

নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে একটি গোল শোধ দেয় সেনেগাল। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিলো। ৩-২ গোলে জয় পায় নরওয়ে।

নরওয়ের জয়ের ফলে 'আই' গ্রুপ থেকে বিদায় নিশ্চিত হলো সেনেগাল ও ইরাকের। আর শেষ ৩২ নিশ্চিত করল নরওয়ে ও ফ্রান্স। আগামী শুক্রবার এই দুই দলের খেলা, সেই ম্যাচে যে জিতবে তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হবে।  


সময়ের আলো/ইউএমএইচ 



  বিষয়:   সেনেগাল  হলান্ড  নরওয়ে 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: