ধানমন্ডি ৩২ থেকে যুবক আটক, নিজেকে জুলাইযোদ্ধা দাবি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর থেকে সাখাওয়াত হোসেন নামে সন্দেহভাজন যুবককে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (২৩ জুন) বেলা ১২টায় ধানমন্ডি থেকে তাকে

2026-06-23T13:41:30+00:00
2026-06-23T13:41:30+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
ধানমন্ডি ৩২ থেকে যুবক আটক, নিজেকে জুলাইযোদ্ধা দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১:৪১ পিএম 
আটক সাখাওয়াত হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। ছবি : সংগৃহীত
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর থেকে সাখাওয়াত হোসেন নামে সন্দেহভাজন যুবককে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৩ জুন) বেলা ১২টায় ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়। 

‎পুলিশ জানায়, ধানমন্ডি ৩২-এ প্রবেশ করে একজন ভাঙা বাড়ির ছবি ভিডিও করছিলেন। এ সময় তাকে ছবি ভিডিও করার প্রসঙ্গে জিজ্ঞেস করলে- তিনি কারণ বলতে পরেননি। তবে তিনি নিজেকে জুলাইযোদ্ধা হিসেবে পরিচয় দেন।

‎
ঘটনাস্থল থেকে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ জানান, আটক ব্যক্তির মোবাইল ফোন দেখতে চাইলে তিনি সেটি দেননি। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সকাল থেকেই ধানমন্ডি ৩২ এলাকায় তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সময়ের আলো/মহু
  বিষয়:   ধানমন্ডি ৩২  যুবক  আটক  জুলাইযোদ্ধা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: