রাজধানীতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর ধানমন্ডি থেকে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৭ জুন) ধানমন্ডি ৩২ নম্বর

2026-06-07T20:34:17+00:00
2026-06-07T20:34:17+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
রাজধানীতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৮:৩৪ পিএম 
ছবি : সংগৃহীত
রাজধানীর ধানমন্ডি থেকে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৭ জুন) ধানমন্ডি ৩২ নম্বর সেতুর সংলগ্ন এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতার তিনজন হলেন মো. মাইনুল হাসান (২৩), ইব্রাহিম খলিল (৩১) ও সোরহাব হোসেন (২৯)। পুলিশ জানিয়েছে, তারা ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং ঢাকার বাইরে থেকে এখানে মিছিল করতে এসেছিলেন।


ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গ্রেফতার ব্যক্তিরা ধানমন্ডি এলাকায় মিছিল করার জন্য জড়ো হওয়ার চেষ্টা করছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মধ্যে বার্তা আদান-প্রদান করে তারা এখানে এসে জড়ো হন। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।

সময়ের আলো/আআ
  বিষয়:   রাজধানী  ঢাকা  মিছিল  ছাত্রলীগ  কর্মী  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: