ছাদে সোলার প্যানেল বসালেই কর ছাড় : জ্বালানিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জ্বালানি কিনতে গিয়ে বাজেট বরাদ্দ শেষের পথে, এ অবস্থায় ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ উৎপাদনকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ,

2026-10-31T17:09:13+00:00
2026-10-31T17:09:13+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
জাতীয়
ছাদে সোলার প্যানেল বসালেই কর ছাড় : জ্বালানিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৫:০৯ পিএম 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি : সংগৃহীত
জ্বালানি কিনতে গিয়ে বাজেট বরাদ্দ শেষের পথে, এ অবস্থায় ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ উৎপাদনকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন তিনি। 

ইকবাল হাসান মাহমুদ বলেন, সংসদের আগামী অধিবেশনেই ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ উৎপাদন বিষয়ে আইন পাস হবে।


বাড়ির ছাদে সোলার প্যানেল বসালেই কর ছাড় পাওয়া যাবে জানিয়ে জ্বালানিমন্ত্রী বলেন, ছাদভিত্তিক সৌর প্যানেল স্থাপনের ক্ষেত্রে দেশের যুবকরা ব্যবসা করার সুযোগ পাবে। কর্মসংস্থান বাড়বে।

তিনি আরও বলেন, এলএনজি টার্মিনাল চ্যালেঞ্জিং হলেও, জনগণের চাহিদা বিবেচনায় সরকারকে এ সিদ্ধান্ত নিতে হচ্ছে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ছাদ  সোলার প্যানেল  কর ছাড়  জ্বালানিমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: