পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বদলি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ পুলিশের চার অতিরিক্ত পুলিশ সুপার ও দুই সহকারী পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।শনিবার (৩১ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১

2026-10-31T16:51:02+00:00
2026-10-31T16:51:02+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
জাতীয়
পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বদলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৪:৫১ পিএম 
বাংলাদেশ পুলিশ। ছবি : সংগৃহীত
বাংলাদেশ পুলিশের চার অতিরিক্ত পুলিশ সুপার ও দুই সহকারী পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ এর অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনীকে খুলনা থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে, অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নানুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) থেকে শিল্পাঞ্চল পুলিশে, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইমরোজকে পিবিআই থেকে ট্যুরিস্ট পুলিশে এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তয়াছির জাহান বাবুকে এপিবিএন থেকে পিটিসি খুলনায় বদলি করা হয়েছে।


এ ছাড়া সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলমকে লক্ষ্মীপুরের রামগতি সার্কেল থেকে রাজশাহীর গোদাগাড়ী সার্কেলে এবং সহকারী পুলিশ সুপার মো. আলী আর্শাদকে এসআরবি থেকে পুলিশ স্টাফ কলেজ ঢাকায় বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বদলি করা কর্মকর্তাদের আগামী ১ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে। অন্যথায় ১০ নভেম্বর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   পুলিশ  ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা  বদলি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: