বাড়তি মজুরির দাবিতে মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে আবারও রাজপথে নেমেছেন তৈরি পোশাকশ্রমিকরা। শনিবার সকাল থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ

2026-10-31T15:50:22+00:00
2026-10-31T15:50:22+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
জাতীয়
বাড়তি মজুরির দাবিতে মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৩:৫০ পিএম 
মিরপুরে বিক্ষোভে তৈরি পোশাকশ্রমিকরা । ছবি : সময়ের আলো
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে আবারও রাজপথে নেমেছেন তৈরি পোশাকশ্রমিকরা। শনিবার সকাল থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে মিরপুরের বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষসহ সাধারণ যাত্রীরা।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন গণমাধ্যমকে জানান, শনিবার সকাল পৌনে ১১টা থেকে মিরপুরের কয়েকটি স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা।

তিনি বলেন, ‘আশপাশের বিভিন্ন পোশাক কারখানা থেকে কয়েকশ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছে পুলিশ। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।’

ওসি আরও বলেন, ‘এখন পর্যন্ত শ্রমিকদের আন্দোলন শান্তিপূর্ণ রয়েছে। পুলিশের সঙ্গে কোনো সংঘর্ষ কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’


এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর ট্রাফিক বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় জানিয়েছে, শ্রমিকদের বিক্ষোভের কারণে মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ এবং প্রশিকা মোড় এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এসব সড়কে চলাচলকারী যানবাহনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ৩০ হাজার টাকা ন্যূনতম মাসিক মজুরির একই দাবিতে গত বৃহস্পতিবারও মিরপুরের কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করেছিলেন পোশাকশ্রমিকরা। এর আগে উত্তরায়ও একই দাবিতে টানা কয়েক দিন সড়ক অবরোধের ঘটনা ঘটে। ওই সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছিল।

সময়ের আলো/এসকে
  বিষয়:   বাড়তি  মজুরি  দাবি  মিরপুর  শ্রমিক  সড়ক  অবরোধ  তীব্র  যানজট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: