বেতন বাড়ানোর দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ

আশুলিয়া সংবাদদাতা

সারাদেশ

ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা

2026-10-31T14:55:17+00:00
2026-10-31T15:25:25+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সারাদেশ
বেতন বাড়ানোর দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ
আশুলিয়া সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ২:৫৫ পিএম  আপডেট: ৩১.১০.২০২৬ ৩:২৫ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া। তিনি জানান, বিক্ষোভরত শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশের এক সদস্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নাঈম নিটওয়্যার কারখানার শ্রমিকেরা প্রথমে ভেতরে কর্মবিরতি পালন করেন। পরে তারা কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে আশপাশের কয়েকটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন বিক্ষোভকারীরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশের এক সদস্য আহত হন।

কাঠগড়া আমতলা এলাকার একটি তৈরি পোশাক কারখানার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাদের কারখানাসহ আশপাশের দুই-তিনটি ছাড়া অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। তারাও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বেতন  আশুলিয়া  শ্রমিক  বিক্ষোভ  পুলিশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: