সাজেকে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাদেশ

​রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের দুই আঞ্চলিক সশস্ত্র সংগঠনের মধ্যে দফায় দফায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।শনিবার (৩১

2026-10-31T15:14:39+00:00
2026-10-31T16:16:57+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সারাদেশ
সাজেকে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৩:১৪ পিএম  আপডেট: ৩১.১০.২০২৬ ৪:১৬ পিএম
প্রতীকী ছবি
​রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের দুই আঞ্চলিক সশস্ত্র সংগঠনের মধ্যে দফায় দফায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর পৌনে ১টা থেকে কলাবুনিয়া এলাকায় এই গোলাগুলির ঘটনা শুরু হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, আজ দুপুর থেকে সাজেক ইউনিয়নের কলাবুনিয়া এলাকায় শান্তি চুক্তি বিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ এবং চুক্তি সমর্থক জেএসএসের মধ্যে দফায় দফায় গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পাহাড়ে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে।

​তবে এখন পর্যন্ত এই সংঘর্ষে হতাহতের কোনো সুনির্দিষ্ট খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে।
​
এর আগে গত ২৯ সেপ্টেম্বর সাজেক ইউনিয়নের চাইলাতলী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলির ঘটনায় সঞ্জিতা ত্রিপুরা নামে শিশু গুলিবিদ্ধ হয়েছিল। ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করে, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

​অন্যদিকে, গত ১১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সাজেক এলাকা থেকে জেএসএসকে সরিয়ে দেওয়ার দাবিতে তৃতীয় দফায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। ধারাবাহিক এই সংঘাত ও অবরোধের কারণে সাজেক ও এর আশেপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   সাজয়  কালাবুনিইয়া  জেএসএস  ইউপিডিএফ  গোলাগুলি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: