উপনির্বাচনে বিরোধী দলের জনপ্রিয়তায় ধসের প্রমাণ মিলেছে : ফরহাদ হোসেন

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ফলাফলে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তার

2026-10-31T15:22:52+00:00
2026-10-31T15:22:52+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সারাদেশ
উপনির্বাচনে বিরোধী দলের জনপ্রিয়তায় ধসের প্রমাণ মিলেছে : ফরহাদ হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৩:২২ পিএম 
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি : সময়ের আলো
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ফলাফলে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তার দাবি, ভোটের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের মানুষ বিরোধী দলের প্রতি নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন।

শনিবার (৩১ অক্টোবর) সকালে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় টাঙন ব্যারেজে মাছ ধরার উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জামায়াত প্রার্থীর ডাকা বিক্ষোভ কর্মসূচির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকারের আট মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন করেছেন ঠাকুরগাঁওয়ের মানুষ। অন্যদিকে, যারা বিভিন্ন সময়ে লংমার্চ ও রোডমার্চ করেছে এবং এখন বিক্ষোভের ডাক দিয়েছে, উপনির্বাচনের ফলাফলের মাধ্যমে জনগণ তাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, উপনির্বাচনে বিএনপির প্রার্থী প্রায় ১ লাখ ৩০ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। বিপরীতে বিরোধী দলের প্রার্থী পেয়েছেন অনেক কম ভোট।


দেশব্যাপী খাল ও নদী খনন কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

পরে টাঙন ব্যারেজের তিনটি জলকপাট খুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে স্থানীয় জেলে ও সাধারণ মানুষের অংশগ্রহণে শুরু হয় মাছ ধরার উৎসব।

অনুষ্ঠানে জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণকমল সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   ফরহাদ হোসেন আজাদ  ঠাকুরগাঁও-১  উপনির্বাচন  বিএনপি  জামায়াত  বিরোধী দল  টাঙন ব্যারেজ  মাছ ধরার উৎসব  পানি সম্পদ মন্ত্রণালয় 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: