ঠাকুরগাঁওয়ে ভোটের লড়াই শেষে কোলাকুলি, মিষ্টি বিনিময় বিজয়ী-পরাজিত প্রার্থীর

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়-পরাজয়ের লড়াই শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দেখা করলেন বিএনপির বিজয়ী প্রার্থী মির্জা ফয়সল আমীন ও জামায়াতের পরাজিত প্রার্থী

2026-10-30T14:47:50+00:00
2026-10-30T14:47:50+00:00
 
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সারাদেশ
ঠাকুরগাঁওয়ে ভোটের লড়াই শেষে কোলাকুলি, মিষ্টি বিনিময় বিজয়ী-পরাজিত প্রার্থীর
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ২:৪৭ পিএম 
মিষ্টি বিনিময় করছেন দেলাওয়ার হোসেন ও মির্জা ফয়সল আমীন। ছবি : সময়ের আলো
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়-পরাজয়ের লড়াই শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দেখা করলেন বিএনপির বিজয়ী প্রার্থী মির্জা ফয়সল আমীন ও জামায়াতের পরাজিত প্রার্থী দেলাওয়ার হোসেন। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে শহরের হাজীপাড়ায় দেলাওয়ার হোসেনের বাসায় যান ফয়সল আমীন। সেখানে দুই প্রার্থী কুশল বিনিময়, কোলাকুলি ও মিষ্টি বিনিময় করেন।

পরে দেলাওয়ার হোসেনের ঘরে বসে তারা একে অপরকে মিষ্টিমুখ করান। এ সময় ঠাকুরগাঁওয়ের উন্নয়নে পরস্পরকে সহযোগিতা ও পরামর্শ দেওয়ার পাশাপাশি একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।


বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। এ নির্বাচনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলিম নিজামী বটগাছ প্রতীকে ৮৩৬ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে ৩ হাজার ২৮৯ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীকে ৪৫০ ভোট পেয়েছেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের তিন উপজেলায় মোট ভোটকেন্দ্র ১৮৫টি। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি।

এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৬৮, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৬৮ এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এ ছাড়া পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাদের মধ্যে পুরুষ ২৪৯ এবং নারী ৩৮ জন।

সময়ের আলো/জোই
  বিষয়:   ভোটের লড়াই  কোলাকুলি  মিষ্টি বিনিময়  বিজয়ী  পরাজিত প্রার্থী  ঠাকুরগাঁও  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: