প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ২:২১ পিএম
মহাসড়কের পাশে পড়ে থাকা একটি প্রাইভেটকার। ছবি : সময়ের আলোচট্টগ্রামের ফটিকছড়িতে মহাসড়কের পাশে পড়ে থাকা একটি প্রাইভেটকার থেকে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ। এ সময় গাড়ির চালককে পাওয়া যায়নি।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নাজিরহাট পৌরসভার আজম রোডের মাথা এলাকা থেকে প্রাইভেটকারটি জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মহাসড়কের ওই এলাকায় একটি নিয়ন্ত্রণহীন প্রাইভেটকার পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে। তল্লাশি চালিয়ে এর ভেতর থেকে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তবে গাড়ির চালকের সন্ধান পাওয়া যায়নি।
নাজিরহাট হাইওয়ে থানার ইনচার্জ শামসুজ্জামান বলেন, প্রাইভেটকার থেকে ৪০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সময়ের আলো/জোই