নারীদের স্বাস্থ্যসুরক্ষায় সরকারি উদ্যোগ বাড়ানোর আহ্বান চিফ হুইপের

সময়ের আলো ডেস্ক

জাতীয়

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি নারীদের স্বাস্থ্যসুরক্ষায় সরকারি উদ্যোগ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেছেন, ব্রেস্ট ক্যানসার প্রতিরোধে জনসচেতনতা,

2026-10-31T03:31:48+00:00
2026-10-31T03:31:48+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
জাতীয়
নারীদের স্বাস্থ্যসুরক্ষায় সরকারি উদ্যোগ বাড়ানোর আহ্বান চিফ হুইপের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৩:৩১ এএম 
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। ছবি : সংগৃহীত
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি নারীদের স্বাস্থ্যসুরক্ষায় সরকারি উদ্যোগ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেছেন, ব্রেস্ট ক্যানসার প্রতিরোধে জনসচেতনতা, নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ জরুরি। নারীদের স্বাস্থ্যসুরক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরে সচেতনতামূলক কার্যক্রম সম্প্রসারণ করতে হবে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর এক ভেন্যুতে ট্যালেন্ট শার্পনার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নূরুল ইসলাম মনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ এ দেশের মানুষ। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে দক্ষ, সুস্থ ও স্বাবলম্বী মানবসম্পদে পরিণত করতে কাজ করছেন। দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী নারী। তাই নারীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা সামগ্রিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।


তিনি বলেন, ব্রেস্ট ক্যানসার ও সার্ভাইক্যাল ক্যানসার নারীদের জন্য বড় স্বাস্থ্যঝুঁকি। নারী শিক্ষার্থী ও তরুণীদের প্রজনন স্বাস্থ্য, রোগের লক্ষণ ও প্রতিরোধ সম্পর্কে সচেতন করতে হবে। একই সঙ্গে স্বাস্থ্যবিষয়ক সামাজিক ট্যাবু ও সংকোচ দূর করতে হবে।

সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে এসব রোগ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, বিশেষজ্ঞদের সুনির্দিষ্ট প্রস্তাবনা ও কর্মপরিকল্পনা পেলে তা প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, নিয়মিত পরীক্ষা ও সময়মতো চিকিৎসা গ্রহণে নারীদের উৎসাহিত করতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্পৃক্ত করে সহজবোধ্য ও নির্ভরযোগ্য স্বাস্থ্যতথ্য প্রচারের আহ্বান জানিয়ে চিফ হুইপ বলেন, একজন মা সুস্থ থাকলে পরিবার ও সমাজ সুস্থ থাকে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   নারীদের স্বাস্থ্যসুরক্ষা  সরকারি উদ্যোগ  চিফ হুইপ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: