রোববার থেকে শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম শুরু হবে : শ্রমমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকদের দাবি পূরণে আগামী রোববার শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম শুরু

2026-10-31T02:10:53+00:00
2026-10-31T02:10:53+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
জাতীয়
রোববার থেকে শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম শুরু হবে : শ্রমমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ২:১০ এএম 
রাতে নিজ বাসভবনে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি : সংগৃহীত
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকদের দাবি পূরণে আগামী রোববার শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও কার্যক্রম শুরু হবে। 

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে মন্ত্রীর বাসভবনে চলমান শ্রম অসন্তোষ ও মজুরি বোর্ডের বিষয়ে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।  

আরিফুল হক চৌধুরী বলেন, আমার সব শ্রমিক ভাই এবং বোনদের প্রতি আহ্বান জানাব আপনাদের নেতাদের সঙ্গে আমার অত্যন্ত ফলপ্রসূ আলাপ হয়েছে। রোববার সকাল থেকে এর কার্যক্রম শুরু হবে।


তিনি আরও বলেন, অবশ্যই আমাদের কিছু করণীয় আছে। আমি তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটা একটা করে দেব। আমরা শ্রমিকদেরকে যেমন, তেমনি আমাদের শিল্প কারখানা রক্ষা করতে হবে। পাশাপাশি শ্রমিকদের ন্যাজ্য দাবি দাওয়া যেগুলো আছে, তা আদায় করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে আপনারা দেখেছেন যে, আমরা শ্রমিকদের মজুরি দিতে সক্ষম হয়েছি।

শ্রমমন্ত্রী আরও বলেন, আমি আশা করি আগামী দু-একদিনের মধ্যেই রোববার থেকে ইনশাআল্লাহ শ্রমিক ভাইদের তাদের কাঙ্ক্ষিত যেটা (মজুরি বোর্ড) ইনশাল্লাহ মঞ্জুর হবে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   রোববার  শ্রমিক  মজুরি বোর্ড  শ্রমমন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: