ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০, মামলা ৪৫

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৪৫টি মামলা দায়েরের

2026-10-30T20:10:44+00:00
2026-10-30T20:10:44+00:00
 
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
জাতীয়
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০, মামলা ৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৮:১০ পিএম 
ছবি : সংগৃহীত
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৪৫টি মামলা দায়েরের পাশাপাশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ টাকা ও বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ২৫ জন, লালবাগে ৬০, ওয়ারীতে ৬৩, মতিঝিলে ৬২, তেজগাঁওয়ে ৬৪, মিরপুরে ১৩৯, গুলশানে ৩৪, উত্তরা বিভাগে ৩৪ এবং গোয়েন্দা বিভাগে ৯ জন রয়েছেন। 


অভিযানে ১৩ হাজার ৪৪৮ পিস ইয়াবা, ৭৯ কেজি ১০০ গ্রাম গাঁজা ও দুই বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি চাপাতি, একটি কাটার, ১ ভরি ১ আনা ১ রত্তি স্বর্ণালংকার, তিনটি মোটরসাইকেল ও ১১টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় ২৬ লাখ ৩৬ হাজার ৮৩০ টাকা উদ্ধার এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।  

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ডিএমপি  অভিযান  গ্রেফতার  মামলা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: