জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বিকল্প অর্থায়নে গুরুত্ব বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে জাপানের অর্থমন্ত্রী সাতসুকি

2026-10-30T18:39:12+00:00
2026-10-30T18:39:12+00:00
 
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
জাতীয়
জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বিকল্প অর্থায়নে গুরুত্ব বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৬:৩৯ পিএম 
সংগৃহীত ছবি
জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা ও সহকারী অর্থমন্ত্রী মিমুরা আতসুসির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (৩০ অক্টোবর) টোকিওতে জাপানের অর্থমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও দৃঢ় অর্থনৈতিক সম্পর্কের কথা স্মরণ করেন দুই দেশের প্রতিনিধিরা। পাশাপাশি দ্বিপক্ষীয় ও অর্থনৈতিক অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়া এবং সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

আলোচনায় বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) বাইরে বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।


বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল করা এবং নতুন নতুন খাতে যৌথভাবে কাজ করতে কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। দেশটির অর্থায়নে বাংলাদেশে বিভিন্ন বড় অবকাঠামো ও সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বর্তমানে দুই দেশের সহযোগিতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প চলমান রয়েছে এবং নতুন চুক্তিও হচ্ছে। 

সময়ের আলো/টিকে
  বিষয়:   জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক  জোরদারে বিকল্প অর্থায়নে গুরুত্ব বাংলাদেশের  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: