সরকারি বাসা থেকে কালকের মধ্যে ভাড়াটিয়া না সরালে বরাদ্দ বাতিল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারি বাসা বরাদ্দ নিয়ে সেখানে নিজে বসবাস না করে অন্যকে ভাড়া বা সাবলেট দিয়েছেন, এমন সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে

2026-10-30T13:54:38+00:00
2026-10-30T13:54:38+00:00
 
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
জাতীয়
সরকারি বাসা থেকে কালকের মধ্যে ভাড়াটিয়া না সরালে বরাদ্দ বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১:৫৪ পিএম 
সরকারি আবাসন পরিদপ্তর ছবি : সংগৃহীত
সরকারি বাসা বরাদ্দ নিয়ে সেখানে নিজে বসবাস না করে অন্যকে ভাড়া বা সাবলেট দিয়েছেন, এমন সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। আগামীকাল ৩১ অক্টোবরের মধ্যে সব ভাড়াটিয়া ও সাবলেটগ্রহীতাকে সরিয়ে বাসায় নিজে বসবাসের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সংশ্লিষ্ট কর্মকর্তার বাসা বরাদ্দ বাতিল করা হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সরকারি আবাসন পরিদপ্তর এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিদর্শনে সরকারি বরাদ্দ পাওয়া বাসার এক বা একাধিক কক্ষ কিংবা পুরো ফ্ল্যাট অন্যের কাছে ভাড়া বা সাবলেট দেওয়ার তথ্য পাওয়া গেছে। এ ধরনের কার্যক্রম বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর পরিপন্থী।


নির্দেশনা অনুযায়ী, ৩১ অক্টোবরের পর কোনো সরকারি বাসায় ভাড়াটিয়া বা সাবলেটগ্রহীতা পাওয়া গেলে সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপকের বরাদ্দ বাতিল করা হবে। একই সঙ্গে কোনো কারণ দর্শানো ছাড়াই তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

এ ছাড়া বিধিমালার ১৪(৩) অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তার অফিসপ্রধান ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে। তার বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা নিতেও অনুরোধ জানাবে আবাসন পরিদফতর।

পরিদফতরের কর্মকর্তারা জানান, রাজধানীর আজিমপুর, মতিঝিল ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় সরকারি আবাসনের ফ্ল্যাট রয়েছে। দীর্ঘদিন ধরে বরাদ্দ পাওয়া অনেক কর্মকর্তা-কর্মচারী নিজেরা সেখানে না থেকে অন্যদের কাছে ভাড়া দিয়ে আসছেন।

পরিসংখ্যান অনুযায়ী, রাজধানীতে বিভিন্ন শ্রেণির মোট ১৯ হাজার ৯১টি সরকারি বাসা রয়েছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   সরকারি বাসা  কালকের মধ্যে  ভাড়াটিয়া  বরাদ্দ  বাতিল 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: